shono
Advertisement
SBI Rules

শুধু এটিএম নয়, ডিজিটাল লেনদেনেও সীমা বাঁধল SBI! বারবার টাকা তুললেই কাটবে চার্জ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেসিক সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের লেনদেনের নিয়মে বড়সড় বদল।
Published By: Subhajit MandalPosted: 02:10 PM Aug 20, 2026Updated: 04:24 PM Aug 20, 2026

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেসিক সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের লেনদেনের নিয়মে (SBI Rules) বড়সড় বদল। এবার ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও মাসিক সীমা বেঁধে দিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই সিদ্ধান্ত কার্যকর হলে বড়সড় সমস্যায় পড়তে পারেন স্টেট ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহক।

Advertisement

এসবিআই সূত্র জানাচ্ছে, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে BSBD অ্যাকাউন্টে আগের মতোই মাসে চারবারের বেশি টাকা তুললে চার্জ কাটা হবে। তবে যেটা সবচেয়ে বড় বদল, সেটা হল এই চারবারের সীমার অধীনে চলে আসছে ডিজিটাল লেনদেনও। স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, আগের মতো ব্যাঙ্কের শাখায় গিয়ে বা এটিএমের মাধ্যমে টাকা তুললে চার্জ কাটা হবেই। সেই সঙ্গে যদি কেউ কার্ড ছাড়া ডিজিটাল লেনদেনের মাধ্যমে টাকা তোলেন, সেটাকেও ওই চারবারের মধ্যেই ধরা হবে। আসলে SBI-এর YONO অ্যাপের মাধ্যমে ডিজিটালি কার্ড ছাড়াই টাকা তোলা যায়। সেই লেনদেনগুলিকেও এবার থেকে মাসিক সীমার আওতায় আনা হচ্ছে।

SBI জানিয়েছে, মাসে চারের বেশিবার লেনদেন করলে প্রতিটি লেনদেনে ১৫ টাকা করে চার্জ করা হবে। সেই সঙ্গে যুক্ত হবে জিএসটি। এতদিন এই চারবারের মধ্যে ডিজিটাল লেনদেনকে ধরা হত না। ১ অক্টোবর থেকে সেটাও ধরা হবে। সব মিলিয়ে চারবারের বেশি টাকা তুললেই চার্জ কাঁটা হবে।

SBI-এর বেসি সেভিংস অ্যাকাউন্ট মূলত এমন গ্রাহকদের জন্য তৈরি, যাঁরা কোনও মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা ছাড়াই একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করতে চান। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখার প্রয়োজন নেই। গ্রাহক শাখায় withdrawal form ব্যবহার করে অথবা ATM-এর মাধ্যমে টাকা তুলতে পারেন। ডিজিটালিও টাকা তুলতে পারেন। তবে এই ধরনের অ্যাকাউন্টে চেকবুকের কোনও সুবিধা থাকে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement