shono
Advertisement

টানা ৬ ঘণ্টার অপারেশনে পুলওয়ামায় খতম ৩ লস্কর জঙ্গি

উপত্যকায় উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। বড়সড় হামলার ছক ছিল, অনুমান গোয়েন্দাদের।
Posted: 08:51 AM Jun 22, 2017Updated: 03:21 AM Jun 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সোপরের পর বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকপোরা এলাকা। একের পর এক জঙ্গি নিধন করে চলেছে ভারতীয় সেনা। বুধবার সোপরের নিকেশ করা হয়েছিল দুই হিজবুল জঙ্গিকে। আর বৃহস্পতিবার সেনার গুলিতে মৃত্যু হল তিন লস্কর জঙ্গির।

Advertisement

[হামলা হতে পারত মোদির উপর, স্বীকার কেরলের মুখ্যমন্ত্রীর]

শোনা গিয়েছে, কিছুদিন আগেই গোয়েন্দা মারফত সেনার কাছে খবর এসেছিল, বড়সড় নাশকতার পরিকল্পনা করছে জঙ্গিরা। এর জন্য উপত্যকার বিভিন্ন জায়গায় একত্রিত হচ্ছে তারা। মজুত করা হচ্ছে অস্ত্রশস্ত্রও। সেই খবরের জেরেই বুধবার সোপরে যৌথ অপারেশন চালিয়েছিল পুলিশ ও সেনা। বৃহস্পতিবার অপারেশন চালানো হয় পুলওয়ামা জেলার কাকপোরা এলাকার নিউ কলোনিতে। ভারতীয় সেনাকে দেখেই গুলি চালায় জঙ্গিরা। পালটা উত্তর দেন জওয়ানরা। দুই পক্ষের গুলি বিনিময়ে মৃত্যু হয় তিন লস্কর জঙ্গির। মৃতদের নাম মাজিদ মীর, শরিক আহমেদ ও ইরশাদ আহমেদ। জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন ৫০ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের একজন আধিকারিকও। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

 

প্রসঙ্গত, এদিনই কাশ্মীরের পালানওয়ালা সেক্টরে জঙ্গিদের মজুত করে রাখা প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন ভারতীয় সেনা। যাতে এ কে ৪৭ রাইফেলও রয়েছে বেশ কয়েকটি। জানা গিয়েছে, এই অস্ত্রের সাহায্যেই বড়সড় হামলার ছক ছিল জঙ্গিদের। ঘটনার পর এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। উপত্যকার আরও অনেক সন্দেহজনক এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনা।

[বৃত্ত পূর্ণ করে ‘এয়ার ইন্ডিয়া’ ফিরে যেতে পারে টাটাদের হাতেই]

এদিকে, ছত্তিশগড়ের নারায়ণপুর এলাকার মাওবাদীদের হামলার ছক বানচাল করে দিল পুলিশ ও নিরাপত্তাকর্মীরা। রাজ্যের ধানোরা-ওরচা রোডের পাশে মোট ১১টি জায়গায় আইইডি-র বিস্ফোরক রেখেছিল মাওবাদীরা। প্রত্যেকটিকে নিষ্ক্রিয় করে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা।

[বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত ‘টয়লেট: এক প্রেম কথা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার