shono
Advertisement
Final voter list

ভোটমুখী বঙ্গে SIR-এ বাদ প্রায় ৯১ লক্ষ! তবু 'পিছিয়ে' বাংলা, বিজেপি শাসিত রাজ্যগুলির কী অবস্থা?

পাঁচ রাজ্যের ভোটের আগে যে যে রাজ্যগুলিতে ভোট হচ্ছে সেগুলির মধ্যে SIR-এ নাম বাদে মোটেই শীর্ষে নেই এ রাজ্য। ভোটার তালিকায় নাম বাদের নিরিখে শীর্ষে উত্তরপ্রদেশ।
Published By: Subhajit MandalPosted: 07:54 PM Apr 07, 2026Updated: 08:45 PM Apr 07, 2026

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী SIR-এ বঙ্গে বাদ গিয়েছে প্রায় ৯১ লক্ষ নাম। তাতে রীতিমতো হা হুতাশ, বিক্ষোভের ছবিও চোখে পড়ছে। তবে বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোটের আগে যে যে রাজ্যগুলিতে ভোট হচ্ছে সেগুলির মধ্যে SIR-এ নাম বাদে মোটেই শীর্ষে নেই এ রাজ্য। ভোটার তালিকায় নাম বাদের নিরিখে শীর্ষে উত্তরপ্রদেশ।

Advertisement

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ ভোটারের নাম। বিশেষ নিবিড় সংশোধনী পর্বে আরেক ভোটমুখী রাজ্য তামিলনাড়ুত প্রায় ৭৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। সে রাজ্যে মোট ভোটারের সংখ্যা বাংলার থেকে অনেক কম। মোট ৬ কোটি ৪১ লক্ষ ভোটারের রাজ্যে ভোটার সংখ্যা কমে দাঁড়াল ৫ কোটি ৬৭ লক্ষ। ভোটমুখী কেরলে প্রায় ৯ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। পুদুচেরিতে মাত্র ১০ লক্ষ ২১ হাজার ভোটারের মধ্যেও ১.০৩ লক্ষ নাম বাদ পড়েছে। ভোটমুখী রাজ্যগুলির মধ্যে অসমে SIR হয়নি।

বিজেপিশাসিত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে। প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে ৫ কোটি ৮ লক্ষ ভোটারের মধ্যে ৭৭ লক্ষ ৯৫ হাজারের নামই বাদ পড়েছে। শতাংশের বিচারে বাংলাকে ছাপিয়ে গিয়েছে গুজরাট। মধ্যপ্রদেশের মোট ভোটার ৫.৭৪ কোটি। সেখানে প্রায় ৩৪.২৫ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। রাজস্থানের মোট ভোটার দাঁড়িয়েছে ৫.১৫ কোটি। বাদ পড়েছে ৩১.৩৬ লক্ষ নাম। ছত্তিশগড়ের ১.৮৭ কোটি ভোটারের তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে মুছে গিয়েছে ২৪.৯৯ লক্ষ নাম। মজার কথা হল, এই সব রাজ্যগুলিতেই শতাংশের নিরিখে বাদের হার বাংলার থেকে বেশি।

তবে এই রাজ্যগুলির মধ্যে কোনওটিই উত্তরপ্রদেশকে ছাপিয়ে যাবে না। যোগীরাজ্যে স্রেফ খসড়া তালিকাতেই বাদ পড়েছে ২ কোটি ৮৯ লক্ষ নাম। যে কারণে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ ক্রমশ পিছিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা ((Final voter list)) প্রকাশিত হলেই অন্য সব রাজ্যকে ছাপিয়ে যাবে উত্তরপ্রদেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement