shono
Advertisement
SIR

২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এপ্রিলেই এসআইআর! নির্দেশপত্র পাঠাল কমিশন

দ্রুত এবং মসৃন ভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে কমিশনের চিঠিতে। এবার কোন কোন রাজ্যে এসআইআর হবে?
Published By: Kishore GhoshPosted: 08:12 PM Feb 19, 2026Updated: 08:32 PM Feb 19, 2026

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে জটিলতায় সুপ্রিম কোর্টে মামলা উঠেছে। এর মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে লিখিত নির্দেশিকা পাঠাল। সেখানে বলা হয়েছে, আগামী এপ্রিল মাস থেকে ওই ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হবে! সূত্রের খবর, চিঠিতে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর সম্পর্কিত যাবতীয় প্রস্তুতির নির্দেশ দিয়েছে কমিশনের রাজ্যের দায়িত্বপ্রাপ্তদের। দ্রুত এবং মসৃন ভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে।

Advertisement

কমিশন সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্নাটক, লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি, ওড়িশা, পাঞ্জাব, সিকিম ও ত্রিপুরা। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে কমিশন জোর দিয়ে বলেছে, বিশাল কর্মযজ্ঞ সহজতর করতে প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকেই নিতে হবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ এসআই নিয়ে ডামাডোল অব্যাহত। সম্প্রতি সাত এইআরও এবং তিন জন মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড করেছে কমিশন। এসআইআরের কাজে গাফিলতির অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে। X হ্য়ান্ডেলে পোস্ট করে সিইও ওয়েস্ট বেঙ্গল সাসপেনশনের সিদ্ধান্ত জানান। এদিকে কমিশন জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement