shono
Advertisement
Mamata Banerjee

পুরবোর্ড টিকলে পরবর্তী মেয়র কে? রবিতে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা

কলকাতা মেয়র পদে ফিরহাদ হাকিম ইস্তফা দিতেই পুরবোর্ড নিয়ে অনিশ্চয়তা। পুরবোর্ড থাকবে নাকি বসবে প্রশাসক। পুরবোর্ড টিকলে কে হবেন মেয়র? এই বিষয়ে সিদ্ধান্ত নিতে  রবিবার তিনটে সময় বাইপাসের ধারে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Subhankar PatraPosted: 06:13 PM Jun 06, 2026Updated: 08:29 PM Jun 06, 2026

কলকাতার মেয়র পদে ফিরহাদ হাকিম ইস্তফা দিতেই পুরবোর্ড নিয়ে অনিশ্চয়তা। পুরবোর্ড থাকবে নাকি, বসবে প্রশাসক। পুরবোর্ড টিকলে কে হবেন মেয়র? এই বিষয়ে সিদ্ধান্ত নিতে  রবিবার তিনটের সময় বাইপাসের ধারে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতার কাউন্সিলর ও দলের পদাধিকারীদের বৈঠক ডেকেছেন মমতা। সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়কে মেয়র করা নিয়ে জোর চর্চা চলছে দলের অন্দরে।

Advertisement

ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর কলকাতা পুরসভায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না? তা জানতে চেয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকার। ৩ দিনের মধ্যে সেই উত্তর দিতে হবে। এ দিকে তৃণমূল নতুন মেয়র বসানো নিয়ে তোড়জোড় শুরু করেছে। তৃণমূলে ভবনে বৈঠক ডেকেছেন মমতা। দলীয় সূত্রে, খবর শোভন চট্টোপাধ্যায়কে ফের মেয়র করা হতে পারে। তা নিয়ে জোর চর্চা চলছে।

কিন্তু শোভন কী করে মেয়র হবেন? তিনি তো কাউন্সিলর পদে নেই। তবে কলকাতা পুরসভার নতুন নিয়ম অনুসারে, কলকাতার কোনও নাগরিক মেয়র পদে বসতে পারেন। তবে তাঁকে ছয় মাসের মধ্যে নির্বাচনে দাঁড়িয়ে জিতে আসতে হবে। এ দিকে ছয় মাসের মধ্যে বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হবে। শোভনকে মেয়র পদে বসানো নিয়ে জোর চর্চা চললেও তৃণমূলের অনেকে চাইছেন ডেপুটি মেয়র বা মেয়র পারিষদের দায়িত্বে থাকা কাউকে মেয়র করা হোক। এই মর্মে আলোচনার জন্য ইন্ডিয়া জোটের বৈঠকে দিল্লি যাওয়ার আগে বৈঠক ডাকলেন মমতা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement