সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখির সুতোয় অন্য প্রতিশ্রুতি বাঁধা পড়ল আগ্রার বন্দনা ও বিবেকের জীবনে। ভাইয়ের কাছে সুরক্ষা না চেয়ে ভাইয়ের জীবন রক্ষার দায়িত্ব হাতে তুলে নিলেন দিদি বন্দনা চন্দ্রা। রাখির উপহারে ভাইকে নিজের একটা কিডনি দান করলেন বছর আটচল্লিশের বন্দনা দেবী। আগ্রা জেলা আদালতের সিনিয়র অ্যাডভোকেট বিবেক সারাভাই। দীর্ঘদিনের অসুস্থতায় ৩৮ বছরের বিবেকের দুটো কিডনিই কাজ করছিল না। চেষ্টা করেও দাতা (ডোনার) জোগাড় করতে পারেনি পরিবার। তখন এগিয়ে আসেন দিদি। সাংসারিক দায়িত্ব সামলে নিজের ভাইকে জীবন দান দিতে দ্বিতীয় বার ভাবেননি ১২ বছরের কন্যাসন্তানের মা বন্দনা। দিদির কিডনিতেই অনেকটা সুস্থ বিবেক। রাখিতে বাড়ি ফিরছেন তিনি। বন্দনা বলেন, “ভাইকে আমি খুব ভালবাসি। ওর জন্য এইটুকু করব না? ”
[ভাইয়ের হাতে রাখি বাঁধতে আর থাকবে না বোনেরা!]
উল্লেখ্য, বন্দনা কিন্তু একা নন। ভাইয়ের জীবন বাঁচিয়েছিলেন দিল্লির আশা। ঘটনাটি ২০১২ সালের। গুরুতর কিডনির অসুখে ভুগছিলেন তাঁর দাদা শ্রীনিবাস ঠাকুর (৪২)। দুটো কিডনি বিকল হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ওই ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির ‘এশিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সে’। কিডনি প্রতিস্থাপন না করলে তাঁকে বাঁচানো যাবে না বলে জানিয়ে দেন ডাক্তাররা। এমন অবস্থায় দাদার প্রাণ বাঁচাতে নিজের কিডনি দান করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। অস্ত্রোপচার করে বোনের কিডনি বসানো হয় শ্রীনিবাস ঠাকুরের শরীরে। মৃত্যুকে হারিয়ে সুস্থ হয়ে উঠেন তিনি।
[চটজলদি রান্নায় মুখরোচক হোক রাখি, রইল তেমনই কয়েকটি রেসিপি]
The post রাখিতে ভাইকে দিদির উপহার নিজের কিডনি appeared first on Sangbad Pratidin.
