shono
Advertisement

Breaking News

Madhya Pradesh

অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর...

খাবারের প্যাকেটটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সংগ্রহ করা হয়েছে নমুনাও। কীভাবে খাবারের প্যাকেটে সাপ এল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 05:14 PM Jun 07, 2026Updated: 05:15 PM Jun 07, 2026

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সাপ! শুধু তা-ই নয়, ‘বিষাক্ত’ সেই খাবারের প্যাকেট দেওয়া হল এক অন্তঃসত্ত্বাকে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মধ্যপ্রদেশের পানধুর্না জেলায়। যদিও যুবতীর কোনও ক্ষতি হয়নি। কারণ, তিনি সেই খাবার খাননি।

Advertisement

জানা গিয়েছে, কারঘাট কামথি ​​গ্রামের বাসিন্দা এক যুবতীকে সেই খাবারের প্যাকেটটি দেওয়া হয়েছিল। সেখানে ছিল পুষ্টিকর লাড্ডু। প্যাকেটটি বাড়িতে এনে খুলতেই তিনি হতবাক হয়ে যায়। খাবারের প্যাকেটে ছিল মরা একটি সাপের বাচ্চা। এরপরই হুলস্থুল পড়ে যায়। গর্ভবতী মহিলা ও শিশুদের সরবরাহ করা খাবারের গুণমান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্থানীয় প্রশাসনকে। তড়িঘড়ি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।

জানা গিয়েছে, খাবারের প্যাকেটটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সংগ্রহ করা হয়েছে নমুনাও। কীভাবে খাবারের প্যাকেটে সাপ এল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ল্যাবোরেটরির এবং তদন্ত রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement