shono
Advertisement

Breaking News

Mumbai

চলন্ত ট্রেন থেকে ধাক্কায় মৃত্যু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির, 'কাক তাড়াচ্ছিলাম', বললেন অভিযুক্ত

মৃত ব্যক্তি ট্রেনের ‘দিব্যাঙ্গজন’ (বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য সংরক্ষিত) বগিতে ভ্রমণ করছিলেন। অভিযোগ, বচসার পরেই আমজাদ সাফরুদ্দিন শেখ নামে এক ব্যক্তি তাঁকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেন।
Published By: Kishore GhoshPosted: 09:40 PM Aug 20, 2026Updated: 09:40 PM Aug 20, 2026

মুম্বইয়ের লোকাল ট্রেনের চরম অমানবিক ঘটনা। ৬২ বছরের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য নির্দিষ্ট কামরাতেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে মাহিম ও বান্দ্রা স্টেশনের মাঝে চার্চগেট-বোরিভালি লোকাল ট্রেনে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন প্রতিবন্ধী ব্যক্তি। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি ট্রেনের ‘দিব্যাঙ্গজন’ (বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য সংরক্ষিত) বগিতে ভ্রমণ করছিলেন। এক সময় বসার জায়গা নিয়ে অন্য এক যাত্রীর সঙ্গে তাঁর তুমুল বাগবিতণ্ডা হয়। অভিযোগ, বগির ভেতরে সেই বিবাদ একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। সেই সময় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়।

দুপুর পৌনে তিনটা নাগাদ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বান্দ্রা পশ্চিমের ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। গুরুতর আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় আমজাদ সাফরুদ্দিন শেখ নামের ৪৮ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করেছে রেল পুলিশ। এইসঙ্গে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদে আজব দাবি করেছেন অভিযুক্ত আমজাদ। তিনি দাবি করেছেন, কম্পার্টমেন্ট একটি কাক ঢুকে পড়েছিল। সেটিকে তাড়াতে গিয়েছে ধাক্কা লেগে ট্রেন পড়ে যান বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement