shono
Advertisement
Tamil Nadu

তামিলনাড়ুতে নাবালিকাকে অপহরণ করে খুন! ২৪ ঘণ্টা পর উদ্ধার দেহ, কী বললেন মুখ্যমন্ত্রী বিজয়?

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির কাছে মুদিখানার দোকান থেকে কিছু সরঞ্জাম কিনতে গিয়েছিল বছর দশেকের ওই বালিকা। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও সে বাড়ি ফেরেনি। তখনই সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এরপরই তারা পুলিশের দ্বারস্থ হয়। শুরু হয় চিরুনি তল্লাশি। অবশেষে ২৪ ঘণ্টা পর উদ্ধার হয় নাবালিকার দেহ।
Published By: Subhodeep MullickPosted: 05:05 PM May 23, 2026Updated: 06:52 PM May 23, 2026

নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল তামিলনাড়ুতে (Tamil Nadu)। শুক্রবার কোয়েম্বাটুরের সুলুর এলাকার কান্নামপালায়াম হ্রদের কাছে উদ্ধার হয় তার ক্ষত-বিক্ষত দেহ। ইতিমধ্যেই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির কাছে মুদিখানার দোকান থেকে কিছু সরঞ্জাম কিনতে গিয়েছিল বছর দশেকের ওই বালিকা। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও সে বাড়ি ফেরেনি। তখনই সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এরপরই তারা পুলিশের দ্বারস্থ হয়। শুরু হয় চিরুনি তল্লাশি। অবশেষে ২৪ ঘণ্টা পর উদ্ধার হয় নাবালিকার দেহ। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। এই ঘটনার পরই বিচারের দাবিতে সুলুর থানার বাইরে বিক্ষোভ দেখান মৃতার বাবা-মা ও আত্মীয়স্বজনরা। নাবালিকার পরিবারের এক সদস্য বলেন, “ঠিক কী ঘটেছে, তা এখনও আমরা জানি না। শুক্রবার রাতে আমরা খবর পাই মেয়েকে একটি হ্রদের ধারে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। বহু মানুষ প্রতিবাদে সরব় হয়েছেন।” কোয়েম্বাটুরে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন তামিলনাড়ু পুলিশের ডিজি সন্দীপ রাই।

গোটা ঘটনাটিকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজয় সরকারের উপর তোপ দেগে বিরোধী ডিএমকে জানিয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসার পরই রাজ্যে অপরাধের হার বৃদ্ধি পেয়েছে। বিতর্কের মধ্যে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী বিজয়। তিনি বলেন, "এই ঘটনায় আমি মর্মাহত। এ ধরনের নারকীয় ঘটনা বরদাস্ত করা হবে না।" দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement