সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুষ্কৃতীদের তাণ্ডবে কেঁপে উঠল তামিলনাড়ু। নৃশংসভাবে এক কিশোরের গলা কেটে খুন করল দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ওই কিশোরের মাথা কেটে তা থানার ভেতর ছুড়ে পালাল তারা।
[উন্নত ভারতের জন্য উপযুক্ত যোগ, আর পাকিস্তানের জন্য যুদ্ধ: রামদেব]
পুলিশ সূত্রে খবর, স্বেথান নামের ১৭ বছরের এক কিশোরকে পুদুচেরিতে খুন করে পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ুর একটি থানার মধ্যে ছুঁড়ে দিয়ে পালায় দুষ্কৃতীদের দল। পুদুচেরির বাহুর গ্রামে একটি হ্রদে তার দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুদুচেরি ও তামিলনাড়ুর কুড্ডালোর জেলার পুলিশ। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পুদুচেরির সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তামিলনাড়ুর শীর্ষ পুলিশ আধিকারিক বিজয় কুমার জানিয়েছেন, হত্যাকারীদের খোঁজ চালাচ্ছে পুদুচেরি পুলিশ। এই মামলায় তামিলনাডু পুলিশও সমস্ত সাহায্য করতে প্রস্তুত। ইতিমধ্যে, দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাদের জেরা করা হবে বলে জানা গিয়েছে।
[জাতীয় প্রযুক্তি দিবসে পোখরানে পারমাণবিক পরীক্ষার সাফল্য উদযাপন মোদির]
যদিও হত্যার কারণ এখনও স্পষ্ট নয় তবে পুরনো শত্রুতার জেরে এই খুন বলে মনে করছে পুলিশ। সূত্রের খবর, কয়েকদিন আগে পুদুচেরিতে সংঘটিত এক হত্যায় জড়িত ছিল মৃত কিশোরে।
The post কিশোরের মাথা কেটে থানার মধ্যে ছুড়ে পালাল দুষ্কৃতীরা appeared first on Sangbad Pratidin.
