shono
Advertisement
Telangana

কর্তব্যের আগুনে পোড়া জীবন! জন্মদিন-বিবাহবার্ষিকী নেই পুলিশের? তেলেঙ্গানায় নজিরবিহীন সিদ্ধান্ত

নির্দেশিকায় বলা হয়েছে, তেলেঙ্গানা পুলিশ বাহিনীর নিরলস নিষ্ঠার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এই পদক্ষেপ করা হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 07:18 PM Apr 28, 2026Updated: 07:18 PM Apr 28, 2026

পুলিশের ছুটি নেই! সকলে যখন উৎসবে মেতে ওঠেন, তখনও কর্তব্যপালনে কর্মস্থল দিন কাটে তাঁদের। একজন পুলিশকর্মীর ব্যক্তিগত জীবন থাকতে নেই? এই প্রশ্নের জবাব দিল তেলেঙ্গানা পুলিশ। নেওয়া হল নজিরবিহীন সিদ্ধান্ত। এবার থেকে দক্ষিণের রাজ্যটির সমস্ত পুলিশকর্মী জন্মদিন এবং বিবাহবার্ষিকীতে পাবেন বিশেষ ছুটি।

Advertisement

ইতিমধ্যে এই মর্মে বিশেষ নোটিস জারি করেছেন ডিরেক্টর জেনারেল অফ তেলেঙ্গানা পুলিশ। সেখানে বলা হয়েছে, কর্মীদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে, কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য আনতে এবার থেকে জন্মদিন এবং বিবাহবার্ষিকীতে বিশেষ ছুটি পাবেন তেলেঙ্গানার পুলিশকর্মীরা। উল্লেখ্য করা হয়েছে, ছুটি বাতিল হতে পারে একমাত্র এমার্জেন্সি ডিউটির ক্ষেত্রেই।

নোটিসে জানানো হয়েছে, কর্মীদের ছুটি পেতে হলে লিখিত আবেদন করতে হবে। সঙ্গে দিতে হবে উপযুক্ত প্রমাণপত্র। নির্দেশিকায় আরও বলা হয়েছে, তেলেঙ্গানা পুলিশ বাহিনীর নিরলস নিষ্ঠার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডিজির নির্দেশিকায় আরও বলা হয়েছে, তেলেঙ্গানা পুলিশের প্রত্যেক সদস্য যাতে পদমর্যাদা নির্বিশেষে তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলিতে পরিবারের সান্নিধ্যে কাটানোর সুযোগ পান, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement