shono
Advertisement

শ্রীনগরে লস্কর জঙ্গিদের হামলায় শহিদ জওয়ান, আহত ২

পুঞ্চে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার। The post শ্রীনগরে লস্কর জঙ্গিদের হামলায় শহিদ জওয়ান, আহত ২ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:01 PM Jun 24, 2017Updated: 02:36 PM Jun 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লস্কর জঙ্গিদের হামলায় শহিদ হলেনএক জওয়ান, আহত হলেন আরও দুই অধাসেনা। শনিবার শ্রীনগরের পান্থ চকে সিআরপিএফ জওয়ানদের গাড়ির উপর হামলা চালায় সশস্ত্র লস্কর জঙ্গিরা। সিআরপিএফের আইজি রভদীপ সাহি জানিয়েছেন, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা অধাসেনার গাড়ি ঘিরে ফেলে গুলি চালাতে থাকে। গুলিতে এক সিনিয়র এসআই মারা যান, আহত হয়েছেন আরও দুই জওয়ান। জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী।

Advertisement

[মীরওয়াইজের জিভ কাটলে ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা বিজেপি নেতার!]

এই ঘটনার পাশাপাশি নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলের পুঞ্চ জেলায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুড়তে থাকে পাক সেনা। একইসঙ্গে মর্টার বর্ষণও করতে থাকে পাক রেঞ্জার্সরা। বৃহস্পতিবার পুঞ্চে পাক সেনার স্পেশ্যাল ফোর্সের সদস্যরা অনুপ্রবেশ করে ভারী গুলিবর্ষণ করে। ওই হামলায় দুই জওয়ান প্রাণ হারান। ব্যাট সদস্যদের কাছে বিশেষ ধরনের ছোট ছুরি ও মাথার টুপিতে ক্যামেরা লাগানো ছিল বলে খবর। গত ১৬ জুনও রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান।

প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, এদিন সকাল সাড়ে ১১টা থেকে পাক সেনা ভারতীয় সেনার ছাউনি লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলি চালায়। পালটা জবাব দেয় ভারতও। দুপুর ২টো ১০ মিনিট নাগাদ গোলাগুলি থামে। গত বৃহস্পতিবার পাক সেনার বর্ডার অ্যাকশন টিমের সদস্যরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে প্রায় ৬০০ মিটার ঢুকে আসে ও দুই জওয়ানকে হত্যা করে। ওই টিমে পাক সেনা ছাড়াও পাক মদতপুষ্ট জঙ্গিরাও ছিল বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

[জওয়ানদের মুণ্ডচ্ছেদ করতে বিশেষ ছুরি নিয়ে আসে পাক সেনা!]

The post শ্রীনগরে লস্কর জঙ্গিদের হামলায় শহিদ জওয়ান, আহত ২ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement