shono
Advertisement

পণ চেয়ে নির্যাতনের অভিযোগ, আত্মঘাতী সেনা মেজরের স্ত্রী

অভিযুক্ত অসুস্থ থাকায় হেফাজতে নিতে পারছে না পুলিশ... The post পণ চেয়ে নির্যাতনের অভিযোগ, আত্মঘাতী সেনা মেজরের স্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:48 PM Apr 25, 2017Updated: 11:18 AM Apr 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পণ চেয়ে হেনস্তা করত স্বামী। অভিযোগ, সেই অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেন এক সেনা মেজরের স্ত্রী। হায়দরাবাদের ঘটনা। জানা গিয়েছে আত্মঘাতী সন্ধ্যা সিং স্থানীয় একটি বেসরকারি এফএম চ্যানেলের রেডিও জকি ছিলেন। স্বামী মেজর বিশাল বৈভব বর্তমানে সেকেন্দ্রাবাদে সেনাবাহিনীর ৫৪তম ইনফ্যান্ট্রি ডিভিশনে রয়েছেন। দিন পাঁচেক আগে এই আত্মহত্যার ঘটনা ঘটলেও সোমবারই বিষয়টি সামনে আসে। এদিকে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিতে চাইলেও শারীরিক অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি।

Advertisement

[অবশ অঙ্গে সাড় ফেরাতে রোগিণীর সঙ্গে সঙ্গম ডাক্তারের]

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা ছিলেন সন্ধ্যা। বছর দেড়েক আগে মেজর বিশাল বৈভবকে পছন্দ করে বিয়ে করেন সন্ধ্যা। অভিযোগ, বিয়ের পর থেকেই পণ চেয়ে বিভিন্ন সময় স্ত্রীকে হেনস্তা করত স্বামী। এরপরই গত বুধবার আরএসআই ক্লাব সংলগ্ন আবাসনের ঘর থেকে সন্ধ্যার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, কোনও সুইসাইড নোট তাদের হাতে আসেনি। তবে সন্ধ্যার বোন উমার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বোলারাম থানার পুলিশ।

[সরকারি অনুষ্ঠানে নিষিদ্ধ হোক মাংস, আর্জি পেটা-র]

বোলারাম থানার সাব-ইন্সপেক্টর ডি কারুনাকর জানান, সন্ধ্যার পরিবারের তরফে অভিযোগ, বিয়ের সময় ছেলেকে কোনও পণ দেওয়া হয়নি। এরপর থেকেই সন্ধ্যাকে নানাভাবে অত্যাচার করা হত। শ্বশুরবাড়ির সদস্যরা বিভিন্ন সময় হেনস্তা করত সন্ধ্যাকে। মৃতদেহ ময়নাতদন্তের পর তা সন্ধ্যার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ জোন) বি সুমতি বলেন, আর্মি অফিশিয়ালের তরফে তাদের জানানো হয়েছে বুকে ব্যথা ও রক্তচাপ কমে যাওয়ার কারণে অভিযুক্ত বিশাল বৈভবকে আর্মি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাই চাইলেও পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিতে পারেনি। পুলিশ বিষয়টি স্থানীয় আদালতকে জানিয়েছে।

The post পণ চেয়ে নির্যাতনের অভিযোগ, আত্মঘাতী সেনা মেজরের স্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার