shono
Advertisement

দু’মুঠো চালের জন্য ধর্ষণের শিকার মহিলা

আবারও লজ্জিত হল মানবতা। The post দু’মুঠো চালের জন্য ধর্ষণের শিকার মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:56 AM May 09, 2017Updated: 05:26 AM May 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেটের দায়ে বাজারে গিয়েছিলেন চাল আনতে। দু’মুঠো ভাত জোটাতে হবে, এইটুকুই মাথায় ছিল। তাই বুঝতে পারেননি চাতুরী। পা দিয়ে ফেললেন ফাঁদে। আর তাতেই ধর্ষণের শিকার হতে হল এক মহিলাকে।

Advertisement

[পাক সেনার মুণ্ডচ্ছেদে ইনাম ৫ কোটি টাকা, ঘোষণা মুসলিম সংগঠনের]

পুলিশ সূত্রে খবর, রবিবার বাজারে চাল কিনতে গিয়েছিলেন ৪৫ বছরের ওই গৃহবধূ। তিনি হায়দরাবাদের সনথনগরের বাসিন্দা। তাঁকে বাজারদরের থেকে অনেক কম দামে চাল পাইয়ে দেওয়ার কথা বলে লোভ দেখায়  স্থানীয় এক দোকানদার। নির্যাতিতাকে চাল নিয়ে যেতে বাড়িতে ডেকে আনে অভিযুক্ত। অভাবের সংসারে কটা টাকা বাঁচলেই অনেক। এই ভেবেই ওই দোকানদারের সঙ্গে তার বাড়ি যান তিনি। সেখানে অপেক্ষা করছিল অশোকের কয়েকজন বন্ধু। পুলিশের সামনে দেওয়া বয়ানে নির্যাতিত জানান, তিনি যখন চাল দেখছিলেন তখন তাঁকে পেছন থেকে জাপটে ধরে অশোক। তার হাত, পা ধরে তাঁকে মাটিতে পেড়ে ফেলে অভিযুক্তের বন্ধুরা। ধর্ষণ করা হয় তাঁকে।

[মাও দমনে সুকমায় নামছে ২০০০ কোবরা কমান্ডো]

ইতিমধ্যে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ঘটনার পর থেকেই পলাতক অশোক-সহ অন্য অভিযুক্তরা। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। মোবাইল টাওয়ারের সূত্র ধরে জানা গিয়েছে অভিযুক্ত লুকিয়ে রয়েছে কর্নাটকে। তার খোঁজে সে রাজ্যে একটি পুলিশ দলও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

[সুসন্তান লাভের গোপন রহস্য বাতলে দিচ্ছে আরএসএসের শাখা সংগঠন]

The post দু’মুঠো চালের জন্য ধর্ষণের শিকার মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার