shono
Advertisement

Breaking News

বিজেপি নেতার মাল্যদানে ‘অপবিত্র’ আম্বেদকরের মূর্তি, শুদ্ধিকরণ দলিত আইনজীবীদের

মীরাটে উত্তেজনা। The post বিজেপি নেতার মাল্যদানে ‘অপবিত্র’ আম্বেদকরের মূর্তি, শুদ্ধিকরণ দলিত আইনজীবীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:52 PM Aug 11, 2018Updated: 06:22 PM Aug 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিতরা শোষিত বলে অভিযোগ উঠেছে বারবার৷ খাপ পঞ্চায়েতের নিদানে নানারকম কঠিন শাস্তির মুখোমুখিও হতে হয়েছে দলিত সম্প্রদায়ের অনেককেই৷ সেই ক্ষোভ থেকেই নয়া পন্থা অবলম্বন করল উত্তরপ্রদেশের মীরাটের একদল আইনজীবী৷ বিজেপি নেতা আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করায় শুদ্ধিকরণ কর্মসূচি পালন করলেন তিনি৷

Advertisement

[আঠারো বছর পর সবচেয়ে সফল বাদল অধিবেশন দেখল সংসদ]

যদিও অনেকদিন আগেই দেশের বিভিন্ন প্রান্তে মনীষীদের মূর্তি শুদ্ধিকরণের কর্মসূচি নিয়েছিল বিজেপি৷ এবার সেই পথেই হাঁটলেন দলিত সম্প্রদায়ের ওই মানুষজন৷ বিআর আম্বেদকরের মূর্তিটিকে দুধ ও গঙ্গাজল দিয়ে শুদ্ধ করলেন তাঁরা৷ জেলা আদালতের সামনেই রয়েছে আম্বেদকরের ওই মূর্তিটি৷ সমস্যার সূত্রপাত হয় শুক্রবার৷ ওইদিনই আম্বেদকরের মূর্তিটিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিজেপি রাজ্য সভাপতি সুনীল বনশল৷ মাল্যদানও করেন তিনি৷ এরপরই টনক নড়ে দলিত আইনজীবীদের৷ তাঁদের বক্তব্য বিজেপি নেতা সুনীল বনশলের মাল্যদানের ফলে ওই মূর্তিটি নোংরা হয়ে গিয়েছে৷ এক আইনজীবীদের বক্তব্য, ‘‘বিজেপি নেতার মাল্যদানের পর মূর্তিটি অপবিত্র হয়ে গিয়েছে৷ বিজেপি দলিতদের বিরোধিতা করে৷ তাই মূর্তিটিকে গঙ্গাজল ও দুধ দিয়ে পরিষ্কারের সিদ্ধান্ত৷’’

[গোমাংস ভক্ষণ করা নেহরু পণ্ডিত নয়, বিস্ফোরক বিজেপি বিধায়ক]

দলিতদের অধিকার নিয়ে আজীবন কাজ করে গিয়েছেন বিআর আম্বেদকর৷ তাই দলিতদের কাছে আম্বেদকরের স্থানই আলাদা৷ এদিকে, বিজেপির সঙ্গে দলিতদের সম্পর্ক মোটেও ভাল নয়৷ দলিতদের দাবি, বিজেপি তাঁদের কোণঠাসা করার চেষ্টা করছে৷ তাই একপ্রকার পালটা বার্তা দিতেই মূর্তি শুদ্ধিকরণের সিদ্ধান্ত দলিতদের৷ শনিবার প্রায় ঘণ্টাখানেক ধরে আদালত চত্বরে চলে মূর্তি শুদ্ধিকরণ কর্মসূচি৷ অংশ নেন দলিত সম্প্রদায়ের আইনজীবীরা৷ দলিত সম্প্রদায়ের অন্যান্য মানুষও এই কাজে হাত লাগান৷

[ধর্ষণে অভিযুক্ত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী, পদত্যাগ দাবি কংগ্রেসের]

এদিনের ঘটনার প্রায় মাসখানেক আগে বুন্দেলখণ্ডের এক মন্দির দর্শনে আসার কথা ছিল বিজেপি নেতা মনীষা অনুরাগী৷ ওই মন্দিরে দলিত সম্প্রদায়ের বহু মানুষেরই আনাগোনা রয়েছে৷ বিজেপি নেতা আসার আগে গঙ্গাজল দিয়ে গোটা মন্দিরই ধুয়ে ফেলা হয়৷ বিজেপি নেতার দর্শনের আগে পর্যন্ত কোনও দলিতকেই ওই মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি৷    

[স্বাধীনতা দিবসের আগে রাজধানীর নিরাপত্তায় নামছে দেশের প্রথম মহিলা SWAT টিম]

The post বিজেপি নেতার মাল্যদানে ‘অপবিত্র’ আম্বেদকরের মূর্তি, শুদ্ধিকরণ দলিত আইনজীবীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement