shono
Advertisement

দুর্নীতির দায়ে ৪৬টি মাদ্রাসার অনুদান বন্ধ করল যোগী সরকার

মুখ্যমন্ত্রীর চূড়ান্ত সমালোচনা করলেন মৌলবিরা। The post দুর্নীতির দায়ে ৪৬টি মাদ্রাসার অনুদান বন্ধ করল যোগী সরকার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:43 PM Sep 14, 2017Updated: 09:13 AM Sep 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদ্রাসায় চলছে অবাধ দুর্নীতি ও কেলেঙ্কারি। এই অভিযোগেই উত্তরপ্রদেশে ৪৬টি মাদ্রাসার অনুদান বন্ধ করল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।

Advertisement

বুধবার এক নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। ওই নির্দেশিকার মাধ্যমে আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ৪৬টি মাদ্রাসাগুলিকে দেওয়া সমস্ত রকমের আর্থিক সাহায্য প্রত্যাহার করা হয়। এছাড়াও ওই মাদ্রাসাগুলির শিক্ষকদের বেতনও দেবে না সরকার বলে ঘোষণা করা হয়। উত্তরপ্রদেশ সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত মাদ্রাসাগুলির লেনদেন সংক্রান্ত নথি খতিয়ে দেখতে গিয়ে প্রচুর অনিয়ম ধরা পড়েছে। জাল নথির মাধ্যমে টাকা নয়্ছয়ের ঘটনাও প্রকাশ্যে এসেছে। তাই ওই মাদ্রাসাগুলির অনুদান বন্ধ করা হয়েছে।

[অনুগামীরা সব বেপাত্তা, সিবিআইয়ের ডাকে হাজির একলা মদন]

সূত্রের খবর, রাজ্যের মাদ্রাসাগুলিতে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ জমা পড়ে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের কাছে। তারপরই বিষয়টি নিয়ে তৎপর হয় রাজ্য সরকার। অভিযোগ খতিয়ে দেখতে ‘ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল’ ও সংশ্লিষ্ট জেলার অধিকারিকদের নিয়ে একটি তদন্তকারী দল গঠন করা হয়। জানা গিয়েছে, ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তাঁরা জানিয়েছেন ওই মাদ্রাসাগুলিতে শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, তার থেকে অনেক বেশি টাকা দেখিয়ে অনুদান আদায় করা হচ্ছিল। এছাড়াও অনেক নথিভুক্ত মাদ্রারার আদতে কোনও অস্তিত্বই নেই।

উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যে মাদ্রাসাগুলির জন্য একটি পোর্টাল চালু করে যোগী সরকার। ওই পোর্টালের মাধ্যমে ভুয়ো মাদ্রাসাগুলিকে চিহ্নিত করা হবে বলে জানায় রাজ্য সরকার। তবে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের এই সিদ্ধান্ত উসকে দিয়েছে বিতর্ক। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মুসলিম সংগঠন। মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে নিশানা করছে যোগী সরকার। এমনটাই অভিযোগ জানিয়েছেন একাধিক মুসলিম মৌলবি।

[বুলেট ট্রেনের গতিতে উন্নয়ন হবে দেশে, একসুর মোদি-আবের গলায়]

The post দুর্নীতির দায়ে ৪৬টি মাদ্রাসার অনুদান বন্ধ করল যোগী সরকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার