shono
Advertisement
Uttar Pradesh

ফোন না ধরার 'অপরাধে' স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে খুন! যোগীরাজ্যে গ্রেপ্তার স্বামী

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৪৫ বছরের ব্যক্তির নাম নাকচেদ। সোমবার নির্মাণকর্মী হিসাবে কাজ করছিলেন তিনি। কর্মস্থল থেকে ৪২ বছরের স্ত্রী কুসুমকে ফোন করেছিলেন তিনি। সেই সময় কুসুমের ফোন ব্যস্ত ছিল। তিনি ফোন ধরতে পারেননি। এর পর গভীর রাতে আগুনে মেজাজে বাড়ি ফেরেন নাকচেদ।
Published By: Kishore GhoshPosted: 06:45 PM Mar 24, 2026Updated: 06:45 PM Mar 24, 2026

ফোন করেছিলেন কিন্তু ধরেননি স্ত্রী। এই 'অপরাধে' স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করলেন স্বামী। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুরের সেওরা চারথাই গ্রামে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৪৫ বছরের ব্যক্তির নাম নাকচেদ। সোমবার নির্মাণকর্মী হিসাবে কাজ করছিলেন তিনি। কর্মস্থল থেকেই ৪২ বছরের স্ত্রী কুসুমকে ফোন করেছিলেন তিনি। সেই সময় কুসুমের ফোন ব্যস্ত ছিল। তিনি ফোন ধরতে পারেননি। এর পর গভীর রাতে আগুনে মেজাজে বাড়ি ফেরেন নাকচেদ। অভিযোগ, ঘরে ঢুকেই দুই সন্তান ৯ বছরের উদয়ভান এবং ৮ দীক্ষার সামনেই কুসুমকে বেধড়ক মারধর শুরু করেন। সন্তানেরা বাঁধা দেওয়ার চেষ্টা করলেও পেরে ওঠেনি।

দীক্ষা জানিয়েছে, রাতে মা কুসুমকে প্রচণ্ড মারধর করে বাবা নেকচাদ। এই অবস্থায় সন্তানদের নিয়ে এক আত্মীয়ের বাড়িতে চলে যান কুসুম। সকালে ফিরে আসতেই ফের লাঠি দিয়ে মহিলাকে ভয়ংকর মারধর করে অভিযুক্ত। মারের চোটে জ্ঞান হারান কুসুম। প্রতিবেশীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা জানান ইতিমধ্যে তাঁর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কুসুমের দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করা হয়। আটক করে জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে নেয় নাকচেদ। তাঁকে গ্রেপ্তার করে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement