shono
Advertisement

Breaking News

Uttar Pradesh

দাম্পত্য কলহের জের, রাগের চোটে স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে দিলেন স্বামী! তারপর...

উত্তরপ্রদেশের হামিরপুরে চাঞ্চল্য এমন ঘটনায়।
Published By: Biswadip DeyPosted: 09:09 PM Apr 02, 2026Updated: 09:10 PM Apr 02, 2026

ঝগড়া পৌঁছেছিল চরমে। কিন্তু কে জানত তার পরিণতিএমন ভয়ংকর হবে! এক স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠল স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার। কামড় পড়েছে গালেও। ঘটনা উত্তরপ্রদেশের হামিরপুরের। জানা গিয়েছে, ওই মহিলার ক্ষতস্থানে ১০টি সেলাই পড়েছে।

Advertisement

পুলিশের দাবি, নির্যাতিতার নাম পানা। তাঁর সঙ্গে ফুল নামের ওই যুবকের বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগে। প্রায়ই নাকি ঝগড়াঝাঁটি লেগেই থাকত দু'জনের। ঘটনার দিন সেই ঝগড়াই চরম মাত্রায় পৌঁছেছিল। আর তখনই ফুল নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে কামড়ে ছিঁড়ে নেন পানার নাক। সেই সঙ্গে কাম়ডে দেন গালেও। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়। সেলাই পড়ে দশটি। পরে সেখান থেকে তাঁকে ঝাঁসির মেডিক্যাল কলেজে পাঠানো হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। চিকিৎসকদের পরামর্শ, পানার মুখের গড়ন প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নাকের ওই অবস্থা হওয়ায়। এই পরিস্থিতিতে প্লাস্টিক সার্জারির পক্ষেই সওয়াল করছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফুল পলাতক। তাঁর খোঁজে চালানো হচ্ছে তল্লাশি। পুলিশ নির্যাতিতার ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারীরা জানাচ্ছেন। এদিকে নির্যাতিতা এখনও আশঙ্কাজনক। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement