shono
Advertisement
Vande Bharat

বন্দে ভারতের খাবারে পোকা! ১০ লক্ষ টাকা জরিমানার মুখে আইআরসিটিসি

পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রীর অভিযোগের পরই পদক্ষেপ রেলমন্ত্রকের।
Published By: Biswadip DeyPosted: 06:47 PM Mar 26, 2026Updated: 06:47 PM Mar 26, 2026

বন্দে ভারতের খাবারে মিলল পোকা! আর সেই নিয়ে বাঁধল বিতর্ক। অবশেষে রেলমন্ত্রক কড়া জরিমানা করল আইআরসিটিসিকে। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। যে ভিডিওয় দেখা গিয়েছে বন্দে ভারতে পরিবেশিত দইয়ে ঘুরে বেড়াচ্ছে পোকা!

Advertisement

জানা গিয়েছে, গত ১৫ মার্চ রিতেশকুমার সিং নামের এক যাত্রী খাবার অর্ডার করেছিলেন। পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে যাচ্ছিলেন তিনি। কিন্তু অর্ডার করা খাবার পেয়ে চোখ কপালে উঠে যায় তাঁর। দেখতে পান দইয়ে ঘুরে বেড়াচ্ছে পোকা! পাশাপাশি খাবারের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দ্রুত খবর দেন কর্তৃপক্ষকে। জানা যায়, সংশ্লিষ্ট কর্মীরা সেখানে এসে টর্চ দিয়ে আলো ফেলে পরীক্ষা করেন দইটি। দূর থেকে দেখা যাচ্ছিল, স্পষ্টতই পোকা ঘুরে বেড়াচ্ছে সেখানে।

অর্ডার করা খাবার পেয়ে চোখ কপালে উঠে যায়। দেখা যায় দইয়ে ঘুরে বেড়াচ্ছে পোকা! পাশাপাশি খাবারের মান নিয়েও প্রশ্ন তোলেন ওই যাত্রী। দ্রুত খবর দেন কর্তৃপক্ষকে।

ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে ওঠে। অবশেষে পদক্ষেপ করেছে রেলমন্ত্রক। আইআরসিটিসিকে জরিমানা করা হয়েছে ১০ লক্ষ টাকা। সার্ভিস প্রোভাইডারকে জরিমানা করা হয়েছে ৫০ লক্ষ টাকা। তাদের চুক্তিও বাতিল করা হয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'যাত্রী নিরাপত্তা ও মান বজায় রাখাই আমাদের অগ্রাধিকার।'

বন্দে ভারত নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেও এই ট্রেনের খাবারে পোকা মিলেছিল। ছবিগুলি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। এমন ঘটনার বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ করার দাবি জানান নেটিজেনরা। অভিযোগ প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে রেল। রেলের তরফে ‘রেলওয়ে সেবা’ তাঁদের এক্স হ্যান্ডেলে ক্ষমাও চেয়ে নেয়। ফের পুনরাবৃত্তি হল এমন ঘটনার। এদিকে সম্প্রতি হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) রুটের এক ট্রেনে উদ্বোধনের পরই দেখা যায়, ঝাঁ-চকচকে ট্রেনের অন্দরে ছড়িয়ে প্লাস্টিকের প্যাকেট, চামচ ইত্যাদি। সেই সময় অবশ্য প্রশ্ন ওঠে যাত্রীদের দায়বদ্ধতা নিয়ে। পাশাপাশি অবশ্য এই প্রশ্নও ওঠে, কর্তৃপক্ষ কেন বিষয়টির দিকে নজর রাখেনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement