shono
Advertisement
Vande Mataram Row

‘ওঁর শরীরে ইটালিয়ান রক্ত’, বন্দে মাতরম বিতর্কে সোনিয়াকে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর, পালটা কংগ্রেসের

Sonia Gandhi: শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেসের সদর দপ্তরে উপস্থিত হয়েছিলেন সোনিয়া, রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ হাত শিবিরের শীর্ষ নেতারা। ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্ঠানের এক পর্যায়ে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ পরিবেশন করছেন কয়েকজন তরুণী। সেই সময় সোনিয়া এমন কিছু অঙ্গভঙ্গি করেন, যা দেখে মনে হচ্ছে তিনি কর্মীদের ‘বন্দে মাতরম’ গাওয়া বন্ধের নির্দেশ দিচ্ছেন।
Published By: Subhodeep MullickPosted: 05:53 PM Aug 18, 2026Updated: 06:39 PM Aug 18, 2026

কংগ্রেস সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বিরুদ্ধে। যা ঘিরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস নেত্রীকে বেনজির তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। বললেন, "ওঁর শরীরে বইছে ইটালিয়ান রক্ত।" তাঁর এই মন্তব্যের পালটা দিয়েছে কংগ্রেস।

Advertisement

মঙ্গলবার কুমারস্বামী বলেন, "বন্দে মাতরমকে প্রত্যেকের সম্মান করা উচিত। সোনিয়া গান্ধীর কাছ থেকে আর কী-ই বা আশা করা যায়? তিনি কি আমাদের দেশের মানুষ? বিয়ের পরেই তো তিনি আমাদের দেশে এসেছিলেন। তাঁর শরীরে তো ইটালিয়ান রক্ত বইছে।" তিনি আরও বলেন, "কংগ্রেসের সম্ভবত বন্দে মাতরম পছন্দ নয়। কিন্তু হাত শিবিরের নেতাদের সংকীর্ণ মানসিকতা প্রদর্শনের কোনও প্রয়োজন নেই।" কুমারস্বামীর কথায়, "সোনিয়া কী ত্যাগ করেছেন? তাঁর স্বামী অনেক ত্যাগ করেছেন। সোনিয়া ভারতীয় নন। সে কারণেই তিনি ভারতীয় আবেগের বিরোধিতা করছেন।" কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পালটা জবাব দিয়েছে কংগ্রেস। হাত শিবিরের নেতা তথা কর্নাটকের রিজওয়ান আরশাদ বলেন, "কুমারস্বামী একজন হতাশ ব্যক্তি। তিনি যদি সোনিয়া সম্পর্কে এমন কথা বলেন, তবে তাঁর জানা উচিত যে অনেক ভারতীয়র চেয়েও কংগ্রেস নেত্রী বেশি ভারতীয়। তাঁর স্বামী রাজীব গান্ধী এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সোনিয়া ঐক্যবদ্ধ ও ন্যায়পরায়ণ ভারতের জন্য লড়াই করেছেন।"

প্রসঙ্গত, শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেসের সদর দপ্তরে উপস্থিত হয়েছিলেন সোনিয়া, রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ হাত শিবিরের শীর্ষ নেতারা। ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্ঠানের এক পর্যায়ে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ পরিবেশন করছেন কয়েকজন তরুণী। সেই সময় সোনিয়া এমন কিছু অঙ্গভঙ্গি করেন, যা দেখে মনে হচ্ছে তিনি কর্মীদের ‘বন্দে মাতরম’ গাওয়া বন্ধের নির্দেশ দিচ্ছেন। এরপর রাহুলকেও একই ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায়। সেই দৃশ্য সমাজমাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। জাতীয় গানের প্রতি অসম্মানের অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement