shono
Advertisement
Vijay Thalapathy

বিজয়ের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ‘অসন্তুষ্ট’ রাজ্যপাল, ষড়যন্ত্র বিজেপির? সাফাই দিল গেরুয়া শিবির

তামিনাড়ুতে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে টিভিকে। কিন্তু তা সত্ত্বেও তারা ‘জাদু সংখ্যা’ এখনও ছুঁতে পারেনি। টিভিকের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮। কিন্তু ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভায় সরকার গড়তে গেলে দরকার ১১৮টি আসন। এই অবস্থায় বিজয়ের দলকে সমর্থন জানিয়েছে কংগ্রেস।
Published By: Subhodeep MullickPosted: 03:33 PM May 07, 2026Updated: 07:43 PM May 07, 2026

অব্যাহত তামিলনাড়ুর জট। সরকার গঠন করতে চেয়ে বৃহস্পতিবারও তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করেন টিভিকে প্রধান থলপতি বিজয় (Vijay Thalapathy)। কিন্তু সূত্রের খবর, বিজয়ের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখনও সন্তুষ্ট নন রাজ্যপাল। তিনি বিজয়কে প্রমাণ দেখানোর আর্জি জানিয়েছেন। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে কি বিজেপির ষড়যন্ত্র? সরকার গঠনে বাধা দেওয়া হচ্ছে বিজয়কে?

Advertisement

বিতর্কের মুখে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তামিলনাড়ুর বিজেপি মুখপাত্র নারায়ণন থিরুপতি। সংবাদসংস্থা ‘পিটিআই’কে দেওয়া সাক্ষাৎকারে তিন বলেন, “এই দাবি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। টিভিকে-র সংখ্যাগরিষ্ঠতা নেই। তাদের অবশ্যই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। যদি তারা তা প্রমাণ করতে পারে, তাহলে রাজ্যপাল সাংবিধানিকভাবে তা মেনে নেবেন। এতে বিভ্রান্তির কিছু নেই। রাজ্যপাল সংবিধান অনুযায়ীই চলবেন। টিভিকে কিংবা বিজয়ের দলকে কোনও চাপ দেওয়া হচ্ছে না।” তিনি আরও বলেন, "এটা একটা গণতান্ত্রিক দেশ। এখানে গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়। টিভিকে-র আসন সংখ্যা বেশি। এখানে  কেউ কীভাবে চাপ দিতে পারে! এগুলি সবই ভুল রাজনৈতিক তত্ত্ব। সংবিধান অনুযায়ীই সবকিছু হবে।"

তামিনাড়ুতে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে টিভিকে। কিন্তু তা সত্ত্বেও তারা ‘জাদু সংখ্যা’ এখনও ছুঁতে পারেনি। টিভিকের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮। কিন্তু ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভায় সরকার গড়তে গেলে দরকার ১১৮টি আসন। এই অবস্থায় বিজয়ের দলকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। সবমিলিয়ে বিজয়ের পক্ষে এখন রয়েছে ১১৩টি আসন। যেটিও পর্যাপ্ত নয়। এখনও দরকার ৫ বিধায়কের সমর্থন। সূত্রের খবর,  সিপিআই, সিপিএম এবং ভিসিকে-র মতো দলগুলির সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন বিজয়। কিন্তু তা সত্ত্বেও এখনও জট কাটেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement