রাজনীতির রুখাশুখা ময়দানে ফের চর্চায় ঝালমুড়ি। এবার ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজে হাতে তৈরি করে ঝালমুড়ি খাওয়ালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এটি অত্যন্ত সুস্বাদু বলেই দাবি নমোর। ঝালমুড়ি তৈরি করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় এসে ঝালমুড়ি খান নরেন্দ্র মোদি। ঝাড়গ্রামের বিক্রেতার থেকে কিনে ১০ টাকার ঝালমুড়ি খেয়েছিলেন তিনি। আর তারপর থেকেই রাজনীতির রুখাশুখা দুনিয়া যেন হয়ে ওঠে মশলাদার। লাইমলাইটে চলে আসে বাংলার সস্তা, মুখরোচক খাবার।
একটানা ভারতের ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিএ সাংসদদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়েছে। ভারত মণ্ডপমে তাই শামিল হন নেতানেত্রীরা। সেখানেই উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর জন্য এলাহী আয়োজন করা হয়েছে সেখানে। ওই অনুষ্ঠানের ফাঁকে আরও একবার ঝালমুড়ি চেখে দেখলেন নমো।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় এসে ঝালমুড়ি খান নরেন্দ্র মোদি। ঝাড়গ্রামের বিক্রেতার থেকে কিনে ১০ টাকার ঝালমুড়ি খেয়েছিলেন তিনি। আর তারপর থেকেই রাজনীতির রুখাশুখা দুনিয়া যেন হয়ে ওঠে মশলাদার। লাইমলাইটে চলে আসে বাংলার সস্তা, মুখরোচক খাবার। তা নিয়ে রাজনীতিও কিছু কম হয়নি। নির্বাচনের আগে স্টেশনে স্টেশনে ঝালমুড়ি বিক্রি করে জনসংযোগ করেছিলেন তৃণমূল নেতা-নেত্রীরা। বিজেপি নেতা-নেত্রীরাও পালটা ঝালমুড়ি খান। এরপর বাংলা জয়ের পর মোদির অভ্যর্থনা জ্ঞাপন বক্তব্যকেও উঠে আসে ঝালমুড়ি প্রসঙ্গ। নেদারল্যান্ডস সফরে গিয়েও মোদির মুখে শোনা গিয়েছিল ঝালমুড়ির কথা। আবারও বাংলার ঝালমুড়ির দিল্লিযাত্রা। এবার ভারত মণ্ডপমে শুভেন্দুর হাতে তৈরি ঝালমুড়িতে রসনাতৃপ্তি মোদির।
