shono
Advertisement
West Bengal Assembly Election

বাংলায় ট্রাইব্যুনালে আবেদনকারীরা এবার ভোট দিতে পারবেন না? সুপ্রিম কোর্ট জানাল...

ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোটদানে এবার সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না! এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আজ, সোমবার শীর্ষ আদালতে এসআইআর ও মোথাবাড়ি কাণ্ড নিয়ে শুনানি ছিল। সেখানেই এই মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণে জোর জল্পনা।
Published By: Suhrid DasPosted: 05:42 PM Apr 13, 2026Updated: 06:39 PM Apr 13, 2026

ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোটদানে এবার সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না! এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আজ, সোমবার শীর্ষ আদালতে এসআইআর ও মোথাবাড়ি কাণ্ড নিয়ে শুনানি ছিল। সেখানেই এই মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণে জোর জল্পনা। তাহলে কি বাংলায় ট্রাইব্যুনালে আবেদনকারীরা এবার ভোট দিতে পারবেন না? সেই প্রশ্ন জোরালো হয়েছে। আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি রয়েছে।

Advertisement

বাংলায় দু'দফায় বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ভোট হবে আগামী ২৩ এপ্রিল। আগামী ২৯ তারিখ বঙ্গে দ্বিতীয় দফার ভোট। দু'দফার ভোটার তালিকা আগেই ফ্রিজ হয়ে গিয়েছে। প্রথম দফার জন্য গত ৬ তারিখ ভোটার তালিকা ফ্রিজ হয়েছে। দ্বিতীয় দফায় তালিকা ফ্রিজ হয়েছে ৯ এপ্রিল। ওই দু'দিনই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আইন অনুসারে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রাত ১২টা পর্যন্ত যাঁদের নাম তালিকায় থাকবে, তাঁরাই ভোট দিতে পারবেন। ফলে বিচারাধীন ভোটারদের কী হবে? সেই প্রশ্ন উঠেছিল।

এদিন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে শুনানির সময় সওয়াল করেন। ১৬ লক্ষ আবেদন ইতিমধ্যেই করা হয়েছে। তাঁদের ভোটদানের সুযোগ দেওয়ার জন্য শীর্ষ আদালতে তিনি আবেদন করেন। সেই প্রেক্ষিতেই প্রধান বিচারপতি এই মন্তব্য করেছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, এই অনুমতি দিলে যাঁদের নাম ইতিমধ্যেই ভোটার তালিকায় রয়েছে, তাঁদেরও ভোটাধিকার স্থগিতও করতে হবে। ফলে অনুমতির কোনও প্রশ্ন ওঠে না। এদিন প্রধান বিচারপতি বলেন, "এমন কোনও কাজ করতে পারি না, যাতে আপিল ট্রাইব্যুনালের বিচারপতিদের উপর আরও চাপ তৈরি হয়।" আপিল প্রক্রিয়া স্থগিত করার দাবি তোলা হয়েছে, সেই আবেদনও আদালতের কাছে রয়েছে। সেই কথাও সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement