shono
Advertisement

গোপনে দ্বিতীয় বিয়ে, আসরেই বরকে ধোলাই প্রথমা স্ত্রীর

অনায়াসে এ কোনও বলিউডি ছবির দৃশ্য হতে পারত৷ কিন্তু লুধিয়ানার এক বিয়ের আসর সাক্ষী থাকল এরকমই নিখাদ বাস্তবের৷ The post গোপনে দ্বিতীয় বিয়ে, আসরেই বরকে ধোলাই প্রথমা স্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:46 PM Mar 05, 2017Updated: 11:16 AM Mar 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাজানো গোছানো বিয়ের আসর৷ শেরওয়ানি পরে ঘুরে বেড়াচ্ছেন বর৷ সব ঠিকঠাক৷ এমন সময় আসরে প্রবেশ করলেন এক মহিলা৷ একেবারে রণরঙ্গিনী মূর্তি৷ এসেই কোনও কথাবার্তা ছাড়া ঝাঁপিয়ে পড়লেন বরের উপর৷ চলল রীতিমতো ধোলাই, ধস্তাধস্তি৷ মহিলার দাবি, বর্তমান বর আসলে হচ্ছে তাঁর স্বামী৷ তাঁকে না জানিয়েই হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছে সে৷ আর তাই তাঁর এই ‘অ্যাকশন’৷

Advertisement

অনায়াসে এ কোনও বলিউডি ছবির দৃশ্য হতে পারত৷ কিন্তু লুধিয়ানার এক বিয়ের আসর সাক্ষী থাকল এরকমই নিখাদ বাস্তবের৷

‘কোনটা দেশদ্রোহী কাজ, তার বিচার কে করবে?’

জানা যাচ্ছে, এই বিয়ের পাত্র ছিলেন ৪২ বছরের বিশাল কুমার সোনু৷ আর কনের বয়স নাকি মোটে ২৪৷ মলহার রোডের এক রেস্তরাঁয় বসেছিল বিয়ের আসর৷ সেখানেই হাজির হন রাখি নামে ওই মহিলা৷ চড়াও হন বরের উপর৷ ঘটনায় হকচকিয়ে যান বরপক্ষ ও কনেপক্ষের লোকজনরা৷ বিস্মিত অতিথি-অভ্যাগতরাও৷ রাখি নামে ওই মহিলার দাবি, সোনু আসলে বিবাহিত৷ পরে রাখির ভাই জানান, সোনুর সঙ্গেই রাখির বিয়ে হয়েছিল বছর আঠেরো আগে৷ তেরো বছরের সন্তানও রয়েছে তাঁদের৷ কিন্তু দাম্পত্যে অশান্তির জেরে রাখি বাবার বাড়িতে গিয়ে থাকতেন৷ সেই ফাঁকেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন সোনু৷ খবর পেয়ে সোজা বিয়ের আসরেই গিয়ে চড়াও হন রাখি৷

চলতি মাসেই ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

এদিকে নতুন কনের পরিবারও ঘটনায় বিস্মিত৷ সোনু যে বিবাহিত তা তাঁরা জানতেন৷ তবে প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়েছিল বলেই দাবি করেছিলেন সোনু৷ ফলে বিয়েতে আর আপত্তি করেননি৷ কিন্তু রাখির দাবি, সোনুর সঙ্গে তাঁর ডিভোর্স হয়নি৷ আইনত তিনিই সোনুর স্ত্রী৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল পুলিশ৷ পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে৷

পুরুষ নয়, শুধুমাত্র মহিলা বিমানকর্মীদের নিয়েই উড়ান ভরল এয়ার ইন্ডিয়া

The post গোপনে দ্বিতীয় বিয়ে, আসরেই বরকে ধোলাই প্রথমা স্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার