shono
Advertisement
Delhi

বিয়ের কথা লুকিয়ে দু’বছর ধরে প্রেম, সত্যিটা জানতেই যুবকের যৌনাঙ্গ কাটলেন প্রেমিকা!

পুলিশ সূত্রে খবর, যুবকের নাম বিষরজিৎ। তিনি উত্তরপ্রদেশের রামপুর জেলার বাসিন্দা। দীর্ঘ দু’বছর ধরে তিনি আমিনা খাতুন নামে এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। দু’জনে এক ছাদের তলায় থাকাও শুরু করেছিলেন।
Published By: Subhodeep MullickPosted: 06:37 PM Feb 28, 2026Updated: 06:37 PM Feb 28, 2026

বিবাহিত। কিন্তু তা সত্ত্বেও লুকিয়া প্রায় দু’বছর ধরে অপর এক তরুণীর সঙ্গে প্রেম। জানতে পেরেই যুবকের যৌনাঙ্গ কেটে নিলেন প্রেমিকা! সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির ওয়াজিরবাদ এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, যুবকের নাম বিষরজিৎ। তিনি উত্তরপ্রদেশের রামপুর জেলার বাসিন্দা। দীর্ঘ দু’বছর ধরে তিনি আমিনা খাতুন নামে এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। দু’জনে এক ছাদের তলায় থাকাও শুরু করেছিলেন। বিষরজিতের অভিযোগ, সম্প্রতি তাঁর বিয়ের খবরটি জানতে পারেন আমিনা। তারপরই তাদের মধ্যে আশান্তি শুরু হয়। যুবকর আরও অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি রাতে দুধের সঙ্গে মাদকজাতীয় কোনও দ্রব্য মিশিয়ে দেন আমিনা। সেই দুধ পরিবেশন করা হয় বিষরজিকে। এরপরই তিনি কিছুটা বেহুঁশ হয়ে পড়েন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, ওই রাতেই বিষরজিতের যৌনাঙ্গ কেটে নেন বলে অভিযোগ উঠেছে আমিনার বিরুদ্ধে।      

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্ঞান ফিরলে ক্ষতবিক্ষত অবস্থায় বিষরজিত নিকটবর্তী একটি হাসপাতালে পৌঁছয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। জানা গিয়েছে, আমিনা বিহারের কাটিহারের বাসিন্দা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement