shono
Advertisement

থানার ভিতরে গুলি করে খুন মহিলাকে, গ্রেপ্তার ১১

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। The post থানার ভিতরে গুলি করে খুন মহিলাকে, গ্রেপ্তার ১১ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:37 PM Apr 18, 2017Updated: 01:07 PM Apr 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারাই সমাজের তথাকথিত রক্ষাকর্তা। বিপদে পড়লে সাধারণ মানুষ সাহায্যের জন্য তাদের কাছেই ছুটে যায়। অথচ সেই পুলিশের চোখের সামনেই গুলি করে হত্যা করা হল ফতিমা নামের এক মহিলাকে। তাও আবার থানার ভিতর। পুলিশ তখন নির্বাক দর্শক মাত্র।

Advertisement

উত্তরপ্রদেশের মেইনপুরির ঘটনা। জমি নিয়ে বিবাদের জেরে ফতিমা বাড়ি থেকে ছুটে পালান। তাঁকে ধাওয়া করে বিরোধী পরিবারের হাজি খান। প্রাণরক্ষার জন্য থানার দিকেই এগিয়ে যাচ্ছিলেন ফতিমা। গন্তব্যে পৌঁছেও গিয়েছিলেন। তা সত্ত্বেও নিজেকে হাজি খানের হাত থেকে বাঁচাতে পারলেন না। থানার ভিতরই তাঁর উপর গুলি চালায় ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে সেখান থেকে পালানোরও চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলে বেধড়ক মারধর করতে শুরু করেন। সোমবারের এই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে আগ্রা গেট থানার পুলিশ।

[‘খুন’-এর বদলা নিতে ঘুরছে ওম পুরির ভূত, দাবি পাক চ্যানেলের]

পুলিশ সূত্রে খবর, জনবহুল এলাকার একটি জমি নিয়ে সোমবার সন্ধেয় দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। তখনই হাজি খানের হাতে পিস্তল দেখতে পান উল্টোদিকের পরিবারের ফতিমা। সুরক্ষার জন্য পুলিশের সাহায্য নিতে দৌড় দেন তিনি। যেখানে বচসা চলছিল, সেই জায়গাটি থানা থেকে খুব বেশি দূরে নয়। ফলে মহিলার সেখানে পৌঁছতে বেশি সময় লাগেনি। তার পিছনে পিস্তল হাতে ধাওয়া করে ওই ব্যক্তি। কিন্তু শেষমেশও বিপদ কাটল না। পুলিশের সামনেই তাঁকে গুলি করা হয়। পুলিশের দাবি, থানার ভিতর অতিরিক্ত ভিড় জমে গিয়েছিল। তখন থানায় পুলিশও বেশি ছিল না। ফলে অভিযুক্তকে গুলি করা থেকে আটকানো সম্ভব হয়নি।

[লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে গ্রেপ্তার বিজয় মালিয়া]

উল্লেখ্য, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে আসার পর থেকে পুলিশদের আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, যত ছোট ঘটনাই হোক, মানুষের স্বার্থে তা খতিয়ে দেখতে হবে। এই ঘটনারও তদন্তে নেমেছে পুলিশ।

The post থানার ভিতরে গুলি করে খুন মহিলাকে, গ্রেপ্তার ১১ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার