shono
Advertisement

সাতসকালে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ২ যুবক, হাসপাতালে একজনের মৃত্যু

চাঞ্চল্য বাঁশদ্রোণীতে৷ The post সাতসকালে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ২ যুবক, হাসপাতালে একজনের মৃত্যু appeared first on Sangbad Pratidin.
Posted: 12:56 PM Jul 15, 2018Updated: 01:26 PM Jul 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে দুই যুবক৷ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা৷ আর একজনের অবস্থা আশঙ্কাজনক৷ চাঞ্চল্য ছড়াল দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে৷ পরিকল্পনামাফিক খুনের অভিযোগ করেছে মৃতের পরিবার৷ প্রাথমিক তদন্তে পুলিশের অবশ্য অনুমান, রাতে দুর্ঘটনার কবলে পড়েছিলেন ওই দুই যুবক৷ তদন্তে রিজেন্ট পার্ক থানার পুলিশ৷

Advertisement

[শহরে বড়সড় ব্যাংক জালিয়াতি চক্রের পর্দাফাঁস, বর্ধমান ও ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার ৪]

মৃতের নাম বিশ্বজিৎ হালদার৷ রবিবার ভোরে বাঁশদ্রোণীর নতুনবাজার এলাকার রাস্তায় পাশে বিশ্বজিৎ ও তাঁর বন্ধুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলের কাছেই দাঁড় করানো ছিল একটি বাইক৷ দু’জনকেই নিয়ে যাওয়া হয় টালিগঞ্জের বাঙুর হাসপাতালে৷ হাসপাতালে বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ তাঁর বন্ধু সমরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ তিনি বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন৷ খবর পেয়ে হাসপাতালে পৌছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ৷ প্রাথমিক তদন্তে অনুমান, দুর্ঘটনায় মারা গিয়েছেন বিশ্বজিৎ৷

ছেলের মৃত্যুর খবর পেয়ে রবিবার সকালে বাঙুর হাসপাতালে চলে আসেন পরিবারের লোকেরা৷ তবে দুর্ঘটনার তত্ত্ব মানতে নারাজ তাঁরা৷ মৃতের পরিবারের দাবি, গত কয়েক দিন ধরেই বিশ্বজিৎ হালদারকে হুমকি দেওয়া হচ্ছিল৷ এমনকী, শনিবার রাত এগারোটা নাগাদ যখন তিনি বাড়ি থেকে বেরোচ্ছিলেন, তখনও ফোনে কারও সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল তাঁর৷ পরিবারের লোকেদের অভিযোগ, দুর্ঘটনা নয়, পরিকল্পমাফিক ওই যুবককে খুন করা হয়েছে৷ একই কথা বলছেন বাঁশদ্রোণীর নতুনবাজারে বাসিন্দারাও৷ তাঁদের দাবি, যদি দুর্ঘটনাই ঘটে থাকে, তাহলে বাইকটিও ক্ষতিগ্রস্ত হত৷ কিন্তু, তেমনটি হয়নি৷ যেখানে ওই দুই যুবক রক্তাক্ত অবস্থা পড়েছিলেন, সেখান থেকে কিছুটা দূরেই বাইক দাঁড় করানো ছিল৷ দু’চাকা যানটি অক্ষতই ছিল৷

[দুঃস্থ পড়ুয়াদের কাউন্সেলিং ফি ফেরতের সিদ্ধান্ত প্রেসিডেন্সিতে, উঠল ঘেরাও]

The post সাতসকালে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ২ যুবক, হাসপাতালে একজনের মৃত্যু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement