এবছরের একুশে জুলাই, শহিদ দিবস নিয়ে বিস্তর দড়ি টানাটানি। কলকাতায় তিনটি আলাদা সভার আয়োজন হয়েছে। একটি প্রদেশ কংগ্রেসের তরফে, অপর দুটি তৃণমূলের দুই শিবিরের। তৃণমূলের সভা নিয়ে অবশ্য দীর্ঘ আইনি জটিলতা ছিল। সেসব জট কেটে অবশেষে আলাদা আলাদা স্থানে শহিদ তর্পণ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন 'কালীঘাট' তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 'আসল' তৃণমূল ও প্রদেশ কংগ্রেস। এতদিন কংগ্রেস বিধানভবনের অন্দরে শহিদ তর্পণ করতেন। এবারই প্রথম চার দেওয়ালের বাইরে এই বিশেষ দিনটিতে শ্রদ্ধা জানাবে হাত শিবির। তাই আয়োজনের বহর কয়েকগুণ বেড়েছে, বিশেষত প্রচারের ক্ষেত্রে। নিয়মিত সভাস্থল পরিদর্শন করছেন নেতারা। ইতিমধ্যে দূরদূরান্তের জেলা থেকে অনেক কর্মী, সমর্থক চলে এসেছেন কলকাতায়। তবে সবচেয়ে চমক তাদের সোশাল মিডিয়া প্রচারে। ভঙ্গুর তৃণমূলের একুশের আয়োজনের মাঝে কংগ্রেসের এই আয়োজন কি অ্যাডভান্টেজ দেবে?
#RakteRangaEkushe বা 'রক্তে রাঙা একুশে' - এই হ্যাশট্যাগে ছেয়ে গিয়েছে কংগ্রেসের নেতাদের সোশাল মিডিয়া পেজ। তৈরি হয়েছে আলাদা লোগো, পুস্তিকা। ভারচুয়াল দুনিয়ায় কংগ্রেসের একুশ স্মরণ সাফল্যময় করে তুলতে এই গোটা পরিকল্পনা করেছেন প্রদেশ কংগ্রেসের সোশাল মিডিয়া ইনচার্জ অশোক ভট্টাচার্য। মূল আয়োজক অমিতাভ চক্রবর্তী, আশুতোষ চট্টোপাধ্যায়, অশোক ভট্টাচার্য, বিপ্রদাস চক্রবর্তীরা।
#RakteRangaEkushe বা 'রক্তে রাঙা একুশে' - এই হ্যাশট্যাগে ছেয়ে গিয়েছে কংগ্রেসের নেতাদের সোশাল মিডিয়া পেজ। তৈরি হয়েছে আলাদা লোগো, পুস্তিকা। ভারচুয়াল দুনিয়ায় কংগ্রেসের একুশ স্মরণ সাফল্যময় করে তুলতে এই গোটা পরিকল্পনা করেছেন প্রদেশ কংগ্রেসের সোশাল মিডিয়া ইনচার্জ অশোক ভট্টাচার্য। মূল আয়োজক অমিতাভ চক্রবর্তী, আশুতোষ চট্টোপাধ্যায়, অশোক ভট্টাচার্য, বিপ্রদাস চক্রবর্তীরা।
জেলা থেকে কংগ্রেস কর্মীরা ইতিমধ্যে কলকাতায় চলে এসেছেন
সোমবার শেষবেলার প্রস্তুতি দেখেছেন প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষক প্রকাশ যোশী। শুধু তাই নয়, ২১ জুলাই উপলক্ষে 'কংগ্রেস বার্তা' চারপাতার একটি পুস্তিকাও প্রকাশ করবে কংগ্রেস। যুগ্ম সম্পাদকের দায়িত্ব নিয়ে তা তৈরি করেছেন অশোক ভট্টাচার্য এবং অমিতাভ সিনহা। মঙ্গলে এর আনুষ্ঠানিক প্রকাশ। মাত্র ৫ টাকার বিনিময়ে পাওয়া যাবে পুস্তিকাটি। তাতে সবিস্তারে রয়েছে ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ইতিহাস এবং তা নিয়ে কংগ্রেস নেতাদের লেখা রাজনৈতিক প্রতিবেদন।
২১ জুলাই কংগ্রেসের নতুন পুস্তিকা 'কংগ্রেস বার্তা' প্রকাশিত হবে
মালদহের মৌসম বেনজির নূর, বীরভূমের অভিজিৎ মুখোপাধ্যায়রা লাগাতার নিজেদের সোশাল মিডিয়া পেজ থেকে কর্মীদের বার্তা দিচ্ছেন, ২১ জুলাই দুপুর ১২টায় শহিদ মিনারের সভায় জমায়েত করতে। এতদিন তৃণমূল তা 'হাইজ্যাক' করেছিল, কিন্তু শহিদরা প্রকৃত মর্যাদা পাননি - এই বার্তা দেওয়া হয়েছে। এবছরই হবে আসল শহিদ তর্পণ। আসলে প্রথম খোলা আকাশের নিচে শহিদ দিবস পালন করছে হাত শিবির। তাই আয়োজনও বেশি। তবে চর্চা চলছেই, ছন্নছাড়া তৃণমূলের পরিকল্পনাহীন একুশ স্মরণকে টেক্কা দিয়ে কি কংগ্রেসই এবার প্রচারের সমস্ত আলো কেড়ে নেবে?
