shono
Advertisement

Breaking News

শহরে বাড়ছে সোয়াইন ফ্লু’র দাপট, এখনও পর্যন্ত আক্রান্ত ২৫

স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মতে, ভয়ের কিছু নেই। The post শহরে বাড়ছে সোয়াইন ফ্লু’র দাপট, এখনও পর্যন্ত আক্রান্ত ২৫ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:13 AM Apr 22, 2017Updated: 06:52 PM Oct 07, 2019

স্টাফ রিপোর্টার: ডালপালা ছড়াচ্ছে সোয়াইন ফ্লু৷ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যের ২৫ জন আক্রান্ত হয়েছেন এই রোগে৷ তবে প্রকোপ বেড়েছে এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকেই৷ গত দু’দিনে ১১ জন এই রোগে আক্রান্ত হয়েছেন৷ শুক্রবার স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। রেহাই মেলেনি শিশুদেরও৷ শরীরে H1N1 ভাইরাস নিয়ে পার্ক সার্কাসের একটি বেসরকারি শিশু হাসপাতালে ভর্তি ১০ মাসের এক শিশু৷ মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে সাড়ে তিন বছরের এক শিশু৷ অবস্থা আশঙ্কাজনক৷ ভেন্টিলেশনে রয়েছে৷ কলকাতার কাদাপাড়ার একটি বেসরকারি হাসপাতালেও ভর্তি রয়েছেন সোয়াইন ফ্লু আক্রান্ত ৯ জন রোগী৷ আতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কায় হাসপাতাল ও রোগীদের নাম গোপন রাখা হয়েছে৷ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা৷ তাঁদের মত, প্রতি বছরই সোয়াইন ফ্লু ভাইরাস জিনগত অভিযোজন ঘটিয়ে নতুন অবতারে আবির্ভূত হয়৷ এবছর কতটা শক্তি নিয়ে এসেছে তা সময়ই বলবে৷ তবে প্রস্তুতি সেরে না রাখলে বিপদ৷

Advertisement

[শৌচালয় তৈরির শপথ পূরণ করে বিয়ের পিঁড়িতে বসলেন গ্রাম সেবক]

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. বিশ্বরঞ্জন শতপথী অবশ্য জানিয়েছেন, সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কের কিছু নেই৷ একটা-দু’টো করে ‘কেস’ বছরভর আসেই৷ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মোট ২৫ জন আক্রান্ত হয়েছে৷ স্বাস্থ্য দপ্তর তৈরি৷ ট্যামি ফ্লু-র জোগানও পর্যাপ্ত রয়েছে৷ প্রস্তুতি সেরে রেখেছে বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষ ডা. উচ্ছল ভদ্র৷ কমিউনিটি মেডিসিনের এই বিশেষজ্ঞ চিকিৎসক জানালেন, “এখন একটি রোগীও সোয়াইন ফ্লু-র উপসর্গ নিয়ে ভর্তি নেই৷ গত বছরও আমরা হাসপাতালের সবাইকে সোয়াইন ফ্লু-র প্রতিষেধক দিয়েছি৷ এ বছরও দেব৷ যে কোনও পরিস্থিতি সামাল দিতে আমরা প্রস্তুত৷”

[আসছে স্কাই-ট্যাক্সি, এবার যানজট ছাড়াই পৌঁছন গন্তব্যে]

বুধবারই সোয়াইন ফ্লু-র খবর চাউর হতেই আতঙ্ক ছড়ায় কলকাতায়৷ কয়েক বছর আগে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোয় কার্যত মহামারীর চেহারা নিয়েছিল এই রোগ৷ তারপর থেকেই আতঙ্কটা তাড়া করছে নগরবাসীকে৷ প্রশ্ন উঠেছে, শহরের বেসরকারি হাসপাতালগুলি কি তৈরি এই রোগের মোকাবিলায়? বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. অপূর্ব ঘোষ জানালেন, “আমাদের পার্ক সার্কাসের হাসপাতালে ১০ মাসের একটি শিশু ভর্তি রয়েছে৷ শিশুটি প্রথমে সঙ্কটজনক ছিল৷ কিন্তু এখন ঠিক আছে৷ আমাদের পরিকাঠামো রয়েছে৷” অপূর্ববাবু এই রোগ নিয়ে অভিভাবকদের আগেভাগে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন৷ জানিয়েছেন, “বাইরে থেকে ‘সোয়াইন ফ্লু’ আর পাঁচটা ভাইরাল জ্বরের মতোই৷ চিকিৎসক ছাড়া অন্য কারও পক্ষে খালি চোখে ধরা মুশকিল৷ তবে ভীষণ ছোঁয়াচে৷ সেটাই সমস্যা৷ তাই ভাইরাল জ্বর হলে ডাক্তারের পরামর্শ মেনে দ্রুত H1N1 পরীক্ষা করিয়ে নেওয়া ভাল৷কাদাপাড়ার একটি বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লু-র উপসর্গ নিয়ে ন’জন রোগী ভর্তি রয়েছেন৷ সেখানকার এক চিকিৎসক জানালেন, সোয়াইন ফ্লু-র জন্য কোনও আইসোলেশন ওয়ার্ড এখনও তৈরি করা হয়নি৷ রোগীর চাপ বাড়লে হয়তো হবে৷ ফলে, আতঙ্ক তৈরি হয়েছে রোগীর পরিজনদের মধ্যে৷

[ব্রহ্মসের ল্যান্ড অ্যাটাক ভারসনের সফল উৎক্ষেপণ করল নৌসেনা]

The post শহরে বাড়ছে সোয়াইন ফ্লু’র দাপট, এখনও পর্যন্ত আক্রান্ত ২৫ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement