shono
Advertisement
Kolkata Police

ভুয়ো কাগজ দেখিয়ে চার কোটির ব্যাঙ্ক প্রতারণা! হাওড়ায় গ্রেপ্তার ৩

ব্যাঙ্কের ঋণ জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার ৩ অভিযুক্ত। হাওড়া থেকে তাঁদের পাকড়াও করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের নাম মানস রায়, তাপস রায় এবং তন্ময় রায়। অভিযুক্তদের বাড়ি থেকে নগদ দেড় কোটি টাকাও উদ্ধার হয়েছে।
Published By: Suhrid DasPosted: 01:13 PM Jul 15, 2026Updated: 02:20 PM Jul 15, 2026

ব্যাঙ্কের ঋণ জালিয়াতি কাণ্ডে (Bank Fraud) গ্রেপ্তার ৩ অভিযুক্ত। হাওড়া (Howrah) থেকে তাঁদের পাকড়াও করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের নাম মানস রায়, তাপস রায় এবং তন্ময় রায়। অভিযুক্তদের বাড়ি থেকে নগদ দেড় কোটি টাকাও উদ্ধার হয়েছে। রাষ্ট্রীয় ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নেওয়া হয়েছিল! ধৃতদের আজ, বুধবার  কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমির ভুয়ো কাগজ দেখিয়ে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে প্রায় চার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল। ২০১৮ সাল নাগাদ ওই বিপুল অঙ্কের টাকা ব্যবসার জন্য ঋণ নেওয়া হয়। বন্দক হিসেবে একাধিক জমি ব্যাঙ্কে রাখা হয়েছিল। অভিযোগ, পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা যায়, ওই জমির কাগজপত্র ভুয়ো। ঋণের জন্যই ওই ভুয়ো কাগজ তৈরি করা হয়! ব্যাঙ্ক কর্তৃপক্ষ ২০১৮ সালেই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। কলকাতা পুলিশের পক্ষ থেকে ওই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছিল।

তদন্তকারীরা হাওড়া গ্রামীণ এলাকায় হানা দেন। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় মানস রায়কে। পরবর্তীতে তাপস ও তন্ময়কেও পাকড়াও করা হয়। তল্লাশি চালানো হয়েছিল বাড়িতেও। সেখান থেকেই উদ্ধার হয় মোট দেড় কোটি টাকা। প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। অভিযুক্তরা হাওড়া মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের একটি জাল ও ভুয়ো ভবন অনুমোদন পরিকল্পনাও ব্যাঙ্কে জমা দিয়েছিলেন!

অভিযোগ, মানস রায় এর আগেও একাধিক প্রতারণার সঙ্গে জড়িত। সেসব ঘটনাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ধৃতদের সঙ্গে কি রাজ্যের প্রাক্তন শাসক দলের কোনও সম্পর্ক ছিল? সেই বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাকি টাকা কোথায় রয়েছে? সেই তথ্যও জানার চেষ্টা চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement