shono
Advertisement

Breaking News

Topsia Fire

২৪ ঘণ্টা পেরনোর আগেই তপসিয়া অগ্নিকাণ্ডে গ্রেপ্তার ২, আজই রিপোর্ট দেবে তদন্ত কমিটি

তপসিয়া কাণ্ডে আজ বুধবার রিপোর্ট পেশ করবে ৪ সদস্যের তদন্ত কমিটি।
Published By: Tiyasha SarkarPosted: 09:36 AM May 13, 2026Updated: 01:35 PM May 13, 2026

তপসিয়া অগ্নিকাণ্ডের (Topsia Fire) ২৪ ঘণ্টা পেরনোর আগেই গ্রেপ্তার কারখানার মালিক জাফর নিশাদ-সহ ২। পাম অ্যাভিনিউ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গতকালই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে রাজ্য সরকার। তপসিয়া কাণ্ডে আজ বুধবার রিপোর্ট পেশ করবে সেই কমিটি।

Advertisement

মঙ্গলবার তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের চারতলা একটি বিল্ডিংয়ের দোতলায় চামড়ার কারখানায় আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ার চারপাশ একেবারে ঢেকে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। এ দিকে আগুনের তীব্রতা এতটাই ছিল যে, সেই সময় ওই ঘরে থাকা প্রত্যেকই আটকে পড়েন।

প্রাণে বাঁচতে সবাই বাথরুমে লুকিয়ে পড়েন। কিন্তু সেখানেও কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতির তৈরি হয়। যদিও দমকল আধিকারিকরা দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হয়নি। পরে দগ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দু’জনকে মৃত ঘোষণা করেন।

তবে কীভাবে এই আগুন তা স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে। ঘটনার শিকড়ে পৌঁছতে রাতেই গঠন করা হল উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সেই কমিটিতে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার, পুর কমিশনার, দমকল সচিব-সহ  ৪ জন। আজ, বুধবার রিপোর্ট পেশ করবে। তবে ইতিমধ্যেই তপসিয়া অগ্নিকাণ্ডে কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement