shono
Advertisement

ফ্ল্যাট থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নাবালিকার মাকে জেরা করছে বেলেঘাটা থানার পুলিশ৷ The post ফ্ল্যাট থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:34 PM Mar 09, 2019Updated: 05:34 PM Mar 09, 2019

অর্ণব আইচ: খাস কলকাতায় নাবালিকার রহস্যমৃত্যু৷ শনিবার সকালে সিআইটি বিল্ডিংয়ের কাছে একটি বহুতলের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার দেহ৷ মৃত ছাত্রীর মায়ের দাবি, গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে সে৷ যদিও তার বাবা এই তত্ত্ব খারিজ করে দিয়েছেন৷ বাবা-মায়ের দাবি এবং পালটা দাবিকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ বেলেঘাটা থানার পুলিশ ওই নাবালিকার মাকে জেরা করছে৷

Advertisement

[মুকুল দর্শনেই পালটেছে মন! দলীয় বৈঠকে গড়হাজির সব্যসাচী]

বাবা এবং মায়ের সঙ্গে সিআইটি বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে থাকত পিউ বিশ্বাস৷ বছর সতেরোর ওই নাবালিকা চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী৷ তাঁর মা এই ফ্ল্যাটে কেয়ারটেকারের কাজ করেন৷ তাঁর দাবি, শুক্রবার রাতে নির্দিষ্ট সময়ে খাওয়াদাওয়ার পর পাশের ঘরে ঘুমোতে গিয়েছিল পিউ৷ শনিবার বেলা গড়ালেও তাকে ডেকে সাড়া পাচ্ছিলেন না৷ বাধ্য হয়ে দরজা ভেঙে ঘরের ভিতর ঢোকেন নাবালিকার মা এবং তাঁর প্রতিবেশীরা৷ ঘরে ঢুকে চমকে যান তিনি৷ দেখেন সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে পিউ৷ প্রতিবেশীদের মাধ্যমে খবর যায় বেলেঘাটা থানার পুলিশের কাছে৷ পুলিশ আসার আগে পিউকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে চিকিৎসকরা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন৷ এরপর পুলিশ পিউয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ নাবালিকার দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, আত্মহত্যাই করেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী৷

[টালা ব্রিজে আটক ১০০০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি, গ্রেপ্তার দুই]

মৃতার মায়ের দাবি, আত্মহত্যা করেছে পিউ৷ যদিও তার বাবা আত্মহত্যার দাবি মানতে নারাজ৷ এই ঘটনায় বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিল ওই ছাত্রী, সেই কারণ খুঁজছেন তদন্তকারীরা৷ কেনই বা নাবালিকার বাবা আত্মহত্যার তত্ত্ব খারিজ করে দিচ্ছেন, মৃত্যু ঘিরে একাধিক প্রশ্নের ভিড়৷ উত্তরের খোঁজে পুলিশ ওই নাবালিকার মাকে জেরা করছে৷ 

The post ফ্ল্যাট থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement