shono
Advertisement

হাতে চিরকূট, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে আচমকা উপস্থিত ‘রহস্যময়’ ব্যক্তি!

বিচারপতির নিরাপত্তাব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।
Posted: 08:52 PM Aug 11, 2023Updated: 08:52 PM Aug 11, 2023

গোবিন্দ রায়: আইনজীবীকে খুঁজতে বিচারপতির দারস্থ চিকিৎসক। আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল কোথায়? হঠাৎ এজলাসে ঢুকে কোর্ট অফিসারদের টপকে একেবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে চিরকূট ধরিয়ে দিলেন এক ব্যক্তি। অবাক এজলাসে উপস্থিত আইনজীবী থেকে বিচারপতি সকলেই। বিচারপতির নিরাপত্তার কারণে তাঁকে এজলাসের বাইরে নিয়ে গেলেন পুলিশের এক আধিকারিকও।

Advertisement

প্রাথমিক শিক্ষক দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি সবে শেষ হয়েছে। দুপুরের বিরতিতে উঠতে যাবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হঠাৎ এমন সময় এক ব্যক্তি তাঁর সামনে চলে যান। যেখানে একমাত্র কোর্ট অফিসারদেরই প্রবেশের অনুমতি রয়েছে। ওই ব্যক্তি সেখানে গিয়ে বিচারপতি হাতে ধরিয়ে দেন একটি চিরকূট। লেখা, “আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল কোথায়?” ওই ব্যক্তি বলেন, “বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাঁকে খুঁজছি। পাচ্ছি না।”

[আরও পড়ুন: ‘দণ্ডি কেটে’ জয় পেলেও মিলল না প্রধানের পদ, ক্ষুব্ধ বালুরঘাটের সেই শিউলি]

বিরক্তি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমি কীভাবে বলব? এখান থেকে জানানো হয়? আপনি আইনজীবীদের বলুন। ওঁরা বলতে পারেন।” তাতেও দমেননি ওই ব্যক্তি। বলেন, “আপনি বলুন না ভাল হয়। আমি অনেক খুঁজেছি, পাচ্ছি না।” তারপরেই হাই কোর্টের শেরিফ এজলাসে উপস্থিত হন। তাঁকে গ্রেপ্তার করা যেতে পারে বলে হুঁশিয়ারি দেন বিচারপতি। পরে এজলাসের বাইরে উপস্থিত হন পুলিশের এক আধিকারিক। ওই ব্যক্তিকে বার করে আনা হয়। বাইরে ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক বলে দাবি করেন। আদালতে একাধিক ব্যক্তিরা তাঁকে একটি চেয়ারে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখেছেন। কাউকে কোনও প্রশ্ন করতে দেখা যায়নি।

[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রহস্যমৃত্যুতে কড়া প্রশাসন, পুলিশের জালে প্রাক্তনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement