shono
Advertisement
Narendrapur

নরেন্দ্রপুরে বন্ধ ফ্ল্যাটে যুবকের গুলিবিদ্ধ দেহ, পুলিশের জালে প্রেমিকা!

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ। দেহের পাশ থেকেই উদ্ধার হয় একটি পিস্তল ও গুলি। নরেন্দ্রপুরের গড়িয়া এলাকার ঘটনা। মৃতের নাম অরূপ মণ্ডল।
Published By: Arpita MondalPosted: 10:15 AM Apr 13, 2026Updated: 12:00 PM Apr 13, 2026

সোমবার সাতসকালে হাড়হিম কাণ্ড! বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ছ'রাউন্ড গুলি। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের নরেন্দ্রপুর থানার নবগ্রাম এলাকার ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মৃতের বান্ধবী-সহ আরও একজনকে। সম্পর্কজনিত টানাপোড়েনে খুন কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

মৃতের নাম অরূপ মণ্ডল। বছর ৩৭-এর ওই যুবক কর্মসূত্রে নরেন্দ্রপুরের ফ্ল্যাটে একাই থাকতেন। স্থানীয়রা জানিয়েছেন ওই ফ্ল্যাটেই নিয়মিত যাতায়াত ছিল তাঁর প্রেমিকার। পরিবারের দাবি, রবিবার রাতে ফ্ল্যাটে ঝামেলা হচ্ছে বলে অরূপের মামাকে পরিচিত একজন খবর দেন। এরপরেই পরিবারের লোকজন অরূপের ফ্ল্যাটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে রয়েছে। তখন ওই ফ্ল্যাটেই ছিলেন অরূপের বান্ধবী। 

অরূপের মামার দাবি, 'অরূপের কপালের ডান দিকে গুলির ক্ষত চিহ্ন রয়েছে।' অরূপ বাঁ হাতি ছিলেন বলে পুলিশকে জানান তিনি। অরূপের মামার কথায়, কপালের ডানদিকে গুলির ক্ষত দেখেই সন্দেহ হয় তাঁদের। অরূপের বন্ধু হিসেবে রাজু বলে এক যুবকও রয়েছে পরিবারের সন্দেহের তালিকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেই অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস ও রাজু নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা? নেপথ্যে সম্পর্কজনিত টানাপোড়েন? তদন্ত চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায়  দেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং তদন্তও শুরু হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement