shono
Advertisement

অভিনেতার অ্যাকাউন্ট থেকে উধাও মোটা অঙ্কের টাকা

অভিনেতা জানাচ্ছেন, দু’দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে৷ The post অভিনেতার অ্যাকাউন্ট থেকে উধাও মোটা অঙ্কের টাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:33 PM Nov 27, 2016Updated: 10:03 AM Nov 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর রাতে ফোনে মেসেজ এসেছিল৷ ঘুমের ঘোরে তা আর দেখেননি অভিনেতা দেবেশ চট্টোপাধ্যায়৷ সকালে দেখে চক্ষু চড়কগাছ৷ দেখেন, কেউ বা কারা তাঁর অ্যাকাউন্ট সাফ করে সব টাকা তুলে নিয়েছে৷

Advertisement

ক’দিন আগেই ব্যাঙ্ক আ্যাকাউন্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় সাড়া পড়েছিল৷ সে চক্র যে এখনও সক্রিয় তারই প্রমাণ মিলল৷ শুক্রবার রাতে এই জালিয়াতির শিকার হন দেবেশ চট্টোপাধ্যায়৷ শনিবার সকালে পুরো বিষয়টি তাঁর নজরে আসে৷ অভিনেতা জানাচ্ছেন, দু’দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে৷ প্রথমবার ৩২ হাজার টাকা৷ দ্বিতীয়বার ৩৪ হাজার টাকারও বেশি৷ তিনি নিজে সে টাকা তোলেননি৷ কাউকে টাকা তুলতে ও বলেননি৷ সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করেও কোনও সুরাহা হয়নি৷ এরপরই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ পরে তাঁকে বিধাননগর থানার সাইবার ক্রাইম বিভাগে যেতে বলা হয়৷

এদিকে থিয়েটারের কাজে আজই শহর ছাড়ছেন তিনি৷ অন্য অ্যাকাউন্টে টাকা থাকলেও নোট বাতিলের জেরে তা তুলতে পারবেন না৷ ফলে বেশ বিপাকেই পড়েছেন অভিনেতা৷

The post অভিনেতার অ্যাকাউন্ট থেকে উধাও মোটা অঙ্কের টাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার