shono
Advertisement
Suvendu Adhikari

বিজেপির বাংলা জয়ে ১০ লাখের মিষ্টি বিলিয়েছেন আদানি! জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বৃহস্পতিবার একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে রাজ্যে শিল্পের জোয়ার নিয়ে আলোচনা করতে গিয়ে গৌতম আদানির সঙ্গে গোপন কথা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Published By: Tiyasha SarkarPosted: 07:43 PM Aug 27, 2026Updated: 07:43 PM Aug 27, 2026

বিজেপির বাংলা জয়ের আনন্দে ১০ লাখের মিষ্টি বিলিয়েছেন গৌতম আদানি। বৃহস্পতিবার একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে রাজ্যে শিল্পের জোয়ার নিয়ে আলোচনা করতে গিয়ে গৌতম আদানির সঙ্গে গোপন কথা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, ভোটের ফল প্রকাশের পরদিন তাঁকে ফোন করেন খোদ আদানি। জানান, তিনি বাংলার পালাবদলের পর ১০ লাখের মিষ্টি বিলি করেছেন! 

Advertisement

বাংলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে ৪ মে। ৫ মে শুভেন্দুকে ফোন করেছিলেন গৌতম আদানি। বলেন, "আমরা আজ গর্বিত ভারতীয়। দেশ বেঁচে গেল। কাল ১০ লাখ টাকার মিষ্টি বিতরণ করেছি।"  

তৃণমূল জমানায় একাধিকবার বাণিজ্য সম্মেলন হয়েছে। কিন্তু বাংলায় শিল্প আসেনি। তবে পালাবদলের পরই দেখা গিয়েছে রাজ্যে এসেছেন করণ আদানি। দাদনপাত্র বারের গভীর সমুদ্র বন্দরের দীর্ঘদিনের জমি জটিলতা মিটেছে। পরবর্তীকালে বাংলায় একাধিক প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে আদানি গ্রুপ। নিউটাউনে আদানিরাই তৈরি করছে অত্যাধুনিকমানের হাসপাতাল। অর্থাৎ তৃণমূল সরকারের পতন হতেই বাংলায় বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন শিল্পপতিরা। আজ বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে আদানির সঙ্গে সুসম্পর্কের কথাই শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে।

বাংলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে ৪ মে। শুভেন্দু এদিন জানান, ৫ মে তাঁকে ফোন করেছিলেন গৌতম আদানি। তাঁদের গোপন কথা ফাঁস করেন শুভেন্দু। জানান গৌতম আদানি তাঁকে বলেন, "আমরা আজ গর্বিত ভারতীয়। দেশ বেঁচে গেল। কাল ১০ লাখ টাকার মিষ্টি বিতরণ করেছি।"  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement