shono
Advertisement

Breaking News

Agnimitra Paul

'হুজুগ' বলেছিল তৃণমূল, অভয়া কাণ্ডের দু'বছর পর ফের ১৪ আগস্ট 'রাত দখলে'র ডাক অগ্নিমিত্রার

১৪ আগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলের পরিকল্পনা বলে জানিয়েছেন মন্ত্রী।
Published By: Arpita MondalPosted: 01:16 PM Aug 12, 2026Updated: 04:25 PM Aug 12, 2026

ক্ষমতায় আসার পর থেকে নারী-নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে বিজেপি সরকার। মহিলাদের অপমান-অবমাননা বরদাস্ত নয় বলে হুঙ্কার দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেয়েদের পথে নামার ডাক দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ১৪ আগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলের পরিকল্পনা বলে জানিয়েছেন মন্ত্রী। অগ্নিমিত্রা বলেন, “১৪ তারিখ আট থেকে আশি সকল মহিলাকে আহ্বান জানাচ্ছি। বালিগঞ্জ শিক্ষাসদন থেকে বালিগঞ্জ থেকে গোলপার্ক, গোলপার্ক টু শিক্ষাসদন মিছিল। মহিলাদের স্বাধীনতার স্বার্থে আমরা রাত ৯টায় রাস্তায় নামব।”

Advertisement

অগ্নিমিত্রা জানান,"এবছর ৮০ তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছিল আমরা। ঠিক তার আগেই ১৪ তারিখ রাত ৯টায় বাংলার মা-বোনেদের সকলকে আহ্বান জানাচ্ছি। বালিগঞ্জ শিক্ষাসদন থেকে ব্রিজ ধরে গোলপার্ক, গোলপার্ক টু শিক্ষাসদন মিছিল হবে ব্রিজের নিচ দিয়ে। সেখানে যোগদান করুন। মহিলাদের স্বাধীনতার স্বার্থে রাতে পথে নামব আমরা।"

দোষ কার? প্রশ্ন ওঠার আগেই সর্বদা আঙুল উঠেছে নারীদের দিকে। কখনও পোশাক, কখনও বাইরে বেরনোর সময়। নিকৃষ্ঠ কর্মকাণ্ডের নেপথ্যে মেয়েদের দোষারোপের ধারা এ বাংলায় নতুন নয়। তৃণমূল জমানায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে একাধিক নেতা-মন্ত্রীদের মুখে প্রায়ই শোনা গেছে নারী বিরোধী মন্তব্য। তবে নতুন সরকারের দাবি, এবার বদলের সময় এসেছে। সেই লক্ষ্যেই এবার স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে মেয়েদের রাস্তায় নেমে মিছিলে হাঁটতে আহ্বান জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। অগ্নিমিত্রা জানান,"এবছর ৮০ তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছিল আমরা। ঠিক তার আগেই ১৪ তারিখ রাত ৯টায় বাংলার মা-বোনেদের সকলকে আহ্বান জানাচ্ছি। বালিগঞ্জ শিক্ষাসদন থেকে ব্রিজ ধরে গোলপার্ক, গোলপার্ক টু শিক্ষাসদন মিছিল হবে ব্রিজের নিচ দিয়ে। সেখানে যোগদান করুন। মহিলাদের স্বাধীনতার স্বার্থে রাতে পথে নামব আমরা।"

বিগত সরকারের ব্যর্থতা তুলে ধরে অগ্নিমিত্রার দাবি, "তৃণমূল সরকার থাকাকালীন নারী নির্যাতনের বহু ঘটনা দেখেছি আমরা। কখনও মেয়েদের পোশাক, রাস্তায় বেরনোর সময় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমরা কী পরবো, কী পরবো না। কখন বেরবো, কখন নয়। তা ঠিক করার সিদ্ধান্ত কারোর নেই।"

নারী নিরাপত্তায় বিগত সরকারের ব্যর্থতা তুলে ধরে অগ্নিমিত্রার দাবি, "তৃণমূল সরকার থাকাকালীন নারী নির্যাতনের বহু ঘটনা দেখেছি আমরা। কখনও মেয়েদের পোশাক, রাস্তায় বেরনোর সময় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমরা কী পরবো, কী পরবো না। কখন বেরবো, কখন নয়। তা ঠিক করার সিদ্ধান্ত কারোর নেই। আগের মুখ্যমন্ত্রীও অনেক সময় মেয়েদের এসব বলে অপমান করেছেন। এখন আর এসব চলবে না।" প্রসঙ্গত, আত্মরক্ষায় স্ব-নির্ভরতার পাঠ দিতে সরকারি স্কুলে বিশেষ প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্য সরকারের ‘রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ’ শুরু হবে স্কুলে স্কুলে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আত্মরক্ষায় কী করণীয়, তা হাতে-কলমে শেখানো হবে ছাত্রীদের। সেইসঙ্গে রাজ্যে বৃদ্ধি পেয়েছে মহিলা থানা। রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তায় পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’রয়েছে। তৎক্ষণাৎ অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন ডেস্কও আছে। সর্বোপরি বাংলার মেয়েরাই আত্মরক্ষায় নিজেদের ঢাল হয়ে উঠবে এবার!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement