shono
Advertisement
Amit Shah

একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি

দু'দিনের সফরে সরকারি অনুষ্ঠান ছাড়াও সাংসদ, বিধায়কদের সঙ্গে আলাদা বৈঠক করবেন শাহ।
Published By: Sucheta SenguptaPosted: 10:05 PM Jul 10, 2026Updated: 10:13 PM Jul 10, 2026

৬ জুলাইয়ের পর ১৮ জুলাই। একই মাসে দ্বিতীয়বার বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী সপ্তাহে দু'দিনের রাজ্য সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শুভেন্দু অধিকারীর নেতৃ্ত্বাধীন সরকার রাজ্যে শিল্পায়নে জোর দিয়েছে। তারই অংশ হিসেবে ইতিমধ্যে বেশ কয়েকটি কারখানার কাজ চলবে। দ্রুত তা চালু হবে। সূ্ত্রের খবর, হাওড়ার সাঁকরাইলে বিখ্যাত আমুল সংস্থার দই কারখানার উদ্বোধন হবে আগামী ১৮ তারিখ। সেই উপলক্ষেই শাহর আগমন বলে খবর। সেইসঙ্গে সাংগঠনিক বৈঠকও করবেন তিনি।

Advertisement

১৯ জুলাই অমিত শাহর মূলত সাংগঠনিক কর্মসূচি রয়েছে বলে খবর। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তিনি। বঙ্গে শাসকদল হওয়ার পর এই মুহূর্তে ঠিক কোন পথে এগোবে সংগঠন, তা নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করে দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া দলের বিধায়ক এবং সাংসদদের নিয়ে আলাদা বৈঠক করার কথা শাহের।

হাওড়ার সাঁকরাইলে দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণের এক বড়সড় কারখানা তৈরি করছে আমুল। গুজরাটে সংস্থার দাবি, এখানেই গোটা বিশ্বের বৃহত্তম দই কারখানা তৈরি হতে চলেছে। ডবল ইঞ্জিন সরকার আসার পর শিল্পবান্ধব পরিবেশের ভরসায় আমুলের মতো একাধিক সংস্থা বাংলায় বিনিয়োগে আগ্রহী হয়েছে। এমনই দাবি রাজ্য সরকারের। সাঁকরাইলে তাদের কারখানার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর অমিত শাহ নিজে আগামী ১৮ জুলাই তার উদ্বোধন করবেন। শাহের সঙ্গে ওই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়রাও। কারখানা চালু হলে প্রচুর কর্মসংস্থান হবে, তা বলাই বাহুল্য।

এই সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ১৯ জুলাই অমিত শাহর মূলত সাংগঠনিক কর্মসূচি রয়েছে বলে খবর। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তিনি। বঙ্গে শাসকদল হওয়ার পর এই মুহূর্তে ঠিক কোন পথে এগোবে সংগঠন, তা নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করে দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া দলের বিধায়ক এবং সাংসদদের নিয়ে আলাদা বৈঠক করার কথা শাহের। ওইদিন বিকেলে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement