তাঁর সঙ্গেই রাজ্যসভায় মনোনয়ন দিয়েছিলেন কোয়েল মল্লিক। তিনি ইস্তফা দিয়েছেন। তিন সঙ্গী দল ছেড়ে বিজেপির সাংসদ হয়েছেন। এক প্রাক্তন রাজ্যসভার সাংসদ দল ভাঙছেন। তৈরি হয়েছে কালীঘাট ও ঋতব্রত তৃণমূল। এই অবস্থায় মুখ খুললেন মমতার ক্যাবিনেটের প্রাক্তনমন্ত্রী বাবুল সুপ্রিয়।
তৃণমূল এখন ঋত ও বিদ্রোহী কাঁটায় বিদ্ধ। প্রতিদিন নতুন নাম। রোজই শিবির বদল। সঙ্গে একই গল্প নতুন মোড়কে। তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চান না। তাঁর জন্যই দলের ভরাডুবি বলে দাবি বিদ্রোহীদের।
এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বললেন, "দিদির জন্য মন খারাপ লাগছে।" বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়লেন, "ওতই যখন বলছেন, পদত্যাগ করে ফের নির্বাচনে লড়ুন।" পাশাপাশি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দাবি জানালেন তিনি। এত কিছুর মধ্যে তিনি কোন পথে যাবেন? তাও জানিয়েছেন বাবুল। তিনি বলেন, "আমি দিদির সঙ্গেই আছি। রাজ্যসভায় সে ইস্যুগুলো তুলতে হবে তুলব। শান্তিতে কাজ করতে চাই।"
তৃণমূল এখন ঋত ও বিদ্রোহী কাঁটায় বিদ্ধ। প্রতিদিন নতুন নাম। রোজই শিবির বদল। সঙ্গে একই গল্প নতুন মোড়কে। তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চান না। তাঁর জন্যই দলের ভরাডুবি বলে দাবি বিদ্রোহীদের। কিন্তু কেউই তৃণমূলের প্রতীকে জিতে আসা সাংসদ বা বিধায়ক পদে ইস্তফা দিতে চান না। এ দিকে বিধায়কদের দাবি তাঁরাই আসল তৃণমূল। সাংসদরা আবার নতুন দল এনসিপিআইতে যোগ দিয়েছেন। এই বিষয়ে বাবুল বলেন, "এতই যখন বলছেন, পদ থেকে ইস্তফা দিয়ে নির্বাচনে লড়ুুন। তারা জনপ্রিয় হলে আবার জিতবে।" তিনি আরও বলেন, "দিদির জন্য মন খারাপ লাগছে। যাঁদেরকে আঙুল ধরে তুলে এনেছিলেন। অগাধ বিশ্বাস করেছিলেন। তারা যদি জিজ্ঞাসা করে কে তৃণমূল তাহলে কী হবে।"
এই ডামাডোলের বাজারে বাবুলের পথ কোন দিকে মিশবে? সেই বিষয়টি নিজেই খোলসা করেছেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী। বাবুল বলেন, "বলব না যে বিজেপিতে যাব না। আমি কি মালা কিনেছি? না ওরা মালা নিয়ে অপেক্ষা করছে। কোনও কিছু বলতে চাই না। ছয় বছর শান্তভাবে কাজ করতে চাই। নেত্রী যেমন বলবে করব।" তিনি দিদির সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ জানিয়ে বলেন, "মুখ্যমন্ত্রী বলছেন যারা দুর্নীতি করছেন ছাড় পাবেন না। যারা পালটি খাচ্ছে তাদের মধ্যেও দাগি আছেন। তারা যেন শাস্তি পান। তা দেখার জন্য বাংলাবাসী অপেক্ষা করছে।"
