shono
Advertisement
International Yoga Day

যোগ দিবসে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক কেন? প্রশ্ন তুলে হাই কোর্টে কো-অর্ডিনেশন কমিটি

আগামী ২১ জুন রেড রোডের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ সমস্ত মন্ত্রীরা।
Published By: Kousik SinhaPosted: 05:49 PM Jun 17, 2026Updated: 06:33 PM Jun 17, 2026

যোগা দিবসে সরকারি কর্মচারীদের যোগদান বাধ্যতামূলক কেন? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের আবেদন, বাধ্যতামূলক নয়, সরকারি কর্মচারীদের যোগদান স্বেচ্ছায় করা হোক। ইতিমধ্যে এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। আগামিকাল, বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হতে পারে।

Advertisement

নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ২১ তারিখ সমস্ত সরকারি কর্মীদের সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত তাঁদের সংশ্লিষ্ট দপ্তর, আবাসন, রেড রোড কিংবা মেলা প্রাঙ্গনে উপস্থিত থাকতে হবে।

এবার ‘আন্তর্জাতিক যোগ দিবস’ পালন হচ্ছে কলকাতায়। আগামী ২১ জুন রেড রোডের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ সমস্ত মন্ত্রীরা। এই অনুষ্ঠানকে ঘিরে শহর জুড়ে সাজো সাজো রব। চলছে জোর তৎপরতা। এই যোগ দিবসে সমস্ত সরকারি কর্মীর যোগদান বাধ্যতামূলক করেছে শুভেন্দু অধিকারীর সরকার। বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ২১ তারিখ সমস্ত সরকারি কর্মীদের সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত তাঁদের সংশ্লিষ্ট দপ্তর, আবাসন, রেড রোড কিংবা মেলা প্রাঙ্গনে উপস্থিত থাকতে হবে। স্থায়ী কিংবা অস্থায়ী কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড কর্মী, সান্মানিকের বিনিময়ের কাজ করেন, এমন কর্মীদেরও যোগ দিবসের অনুষ্ঠানে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। 

আর এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই এদিন কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার মামলার শুনানি। এখন দেখার রাজ্যের এহেন নির্দেশিকার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্ট নির্দেশে কী জানায় সেদিকেই নজর সবার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement