shono
Advertisement

সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার নগ্ন ছবি পোস্ট করে ধৃত যুবক

শহরে ‘রিভেঞ্জ পর্নোগ্রাফি'! The post সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার নগ্ন ছবি পোস্ট করে ধৃত যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:23 PM Apr 21, 2018Updated: 03:01 PM Nov 01, 2018

কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: ‘রিভেঞ্জ পর্নোগ্রাফি’-র শিকার কেষ্টপুরের এক তরুণী। প্রেমের সম্পর্ক থাকাকালীন ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে রাখে তাঁর সহকর্মী প্রেমিক। আর সম্পর্কে চিড় ধরতেই তরুণীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সোশ্যাল মিডিয়ায় সেই নগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেয় ওই যুবক। আত্মীয়-স্বজন ও বন্ধুদের থেকে তাঁর আপত্তিকর ছবি ভাইরাল হওয়ার কথা জানতে পারেন তরুণী। সঙ্গে সঙ্গেই পুলিশের দ্বারস্থ হন। শুক্রবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার থানার পুলিশ। ধৃতের মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

[পঞ্চায়েত ভোটের আগে উলুবেড়িয়া থেকে প্রচুর বোমা উদ্ধার]

অভিযুক্ত যুবক জীতেন্দ্র সিং তিলজলা রোডের বাসিন্দা। পু্‌লিশ সূত্রে খবর,  তার আসল বাড়ি লুধিয়ানায়। ‘রিভেঞ্জ পর্নোগ্রাফি’  ছড়ানোর অভিযোগে শুক্রবার রাতে তিলজলার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অথবা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কোনও তরুণীর আপত্তিকর ও নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অপর নামই ‘রিভেঞ্জ পর্নোগ্রাফি’। সম্প্রতি তমলুক আদালতে এই ‘রিভেঞ্জ পর্নোগ্রাফি’র একটি মামলায় এক বিটেক ছাত্রকে পাঁচ বছরের কারাদণ্ড ও ন’হাজার টাকার জরিমানার করেছেন বিচারক। এই মামলায় সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আদালতের সামনে যুক্তি দেন, “ওই তরুণীর নগ্ন ছবি সোশ্যাল মাধ্যমে ছড়ানো ধর্ষণের সমসাময়িক। কারণ যতবার ওই তরুণীর ছবিতে কেউ ক্লিক করে বস্তুত ততবার সে ধর্ষিতা হয়।” ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রেখেছিল ওই বি টেক ছাত্র। সম্পর্ক ভেঙে যেতেই সেই ছবি ভাইরাল করে দেয় সে।

[ঝড়ে পড়া বটগাছের আঠায় থমকে যাচ্ছে যন্ত্র, সমস্যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী]

কেষ্টপুরের এই তরুণীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক জীতেন্দ্র সিংয়ের সঙ্গে একই অফিসে কাজ করতেন তিনি। সম্পর্ক থাকাকালীন ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে রাখে সে। এছাড়া নানা সময়ে ওই তরুণীর আপত্তিকর ছবিও নেয় সে। তবে কিছু দিন আগে দু’জনের সম্পর্ক ভেঙে যায়। পুলিশ সূত্রে খবর, সম্পর্ক ভেঙে যাওয়ার পর সোশ্যাল মাধ্যমে ওই তরুণীর নামে এই ‘ফেক অ্যাকাউন্ট’ খুলে তাতে সেই সব ঘনিষ্ঠ ভিডিও ও ছবি ছড়িয়ে দেয় সে। বিশেষ করে ওই তরুণীর পরিচিত ও আত্মীয়দের কাছে ওই ছবি ও ভিডিও পাঠায় জীতেন্দ্র। বিষয়টি জানতে পেরে ২ এপ্রিল বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তদন্তে নেমে জীতেন্দ্রকে গ্রেপ্তার করেন সাইবার গোয়েন্দারা।

The post সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার নগ্ন ছবি পোস্ট করে ধৃত যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার