shono
Advertisement

Breaking News

Biman Bose

হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?

দলের একটি কাজে শুক্রবারই কলকাতা থেকে দিল্লিতে যান বিমান বসু। বিমানেই অসুস্থ বোধ করেন। তারপর তাঁকে ভর্তি করা হয় দিল্লি এইমসে।
Published By: Jaba SenPosted: 10:58 PM Aug 25, 2026Updated: 10:58 PM Aug 25, 2026

হাসপাতালে আর থাকতে চাইছেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দ্রুত ফিরতে চাইছেন কলকাতায়। সিপিএম সূত্রে এই খবরই পাওয়া গিয়েছে। যদিও দিল্লি এইমসের চিকিৎসকরা এখনও তাঁকে ছুটি দিতে রাজি হচ্ছেন না। বয়সজনিত কারণে আরও দু'দিন পর্যবেক্ষণে রাখা হতে পারে তাঁকে। যদিও ছুটি হওয়ার পরেই কলকাতায় ফিরতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আপাতত তিনি দিল্লিতেই কয়েকদিন বিশ্রামে থাকতে পারেন।

Advertisement

দলের একটি কাজে শুক্রবারই কলকাতা থেকে বিমানে দিল্লি রওনা দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান সিপিএম নেতা। বিমানে থাকা অবস্থায় তিনি সামান্য অসুস্থ বোধ করেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের পর সোজা পার্টি অফিস, একে গোপালন ভবনে গিয়ে চিকিৎসককে দেখান। চিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর শরীরে অক্সিজেনের অভাব ঘটেছে। অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপরই পার্টি অফিসের দলীয় সদস্যরা বিমান বসুকে নিয়ে যান দিল্লির এইমসে। সেখানেও পরীক্ষা করে চিকিৎসকরা জানান, অক্সিজেন দিতে হবে। তৎক্ষণাৎ অশীতিপর সিপিএম নেতাকে ভর্তি করিয়ে অক্সিজেন সিলিন্ডার চালানো হয়। পরে জানা যায়, তাঁর শরীরে পেসমকার বসানো হয়েছে। যদিও আপাতত সুস্থ রয়েছেন তিনি। তবে বয়স বেশি হওয়ায় আরও ২ দিন তাঁকে পর্যবেক্ষণে রাখতে চাইছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, বয়স ৮৭ বছর হলেও বিমানবাবু অত্যন্ত ‘ফিট’। পরিমিত আহার আর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তাঁর সুস্থতার চাবিকাঠি। তাই আগে রুটিন চেকআপে কোথাও কোনও অস্বাভাবিকত্ব পাননি চিকিৎসক। তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল, আবার দিল্লি গেলে যেন একবার পরীক্ষা করিয়ে নেন। শুক্রবার তাই বিমানবাবু অসুস্থ হওয়ায় তাঁকে এইমসেই ভর্তি করানো হয়। পার্টির অন্দরের খবর, রুটিন চেকআপ করতে বিমান বসু এইমসে যেতেনই। কিন্তু তাঁর আগেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement