shono
Advertisement
Papiya Adhikary

হাসপাতালে ভর্তি পাপিয়া অধিকারী! হঠাৎ কী হল অভিনেত্রী-বিধায়কের?

বিধায়কের সোশাল মিডিয়া পেজেই হাসপাতালের বেশ কয়েকটি ছবি পোস্ট করে খবরটি জানানো হয়।
Published By: Arpita MondalPosted: 06:23 PM Jun 27, 2026Updated: 06:49 PM Jun 27, 2026

হাসপাতালে ভর্তি আছেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। শনিবার তাঁকে বাঙুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মতোই এদিন তাঁর একটি মাইক্রো সার্জারি হয়। বিধায়কের সোশাল মিডিয়া পেজেই হাসপাতালের বেশ কয়েকটি ছবি পোস্ট করে খবরটি জানানো হয়।

Advertisement

পাপিয়া অধিকারী জানান, তাঁর ডান হাতের মধ্যমায় ইনফেকশন হয়েছিল। এই সংক্রমণের কারণে আঙুল ফুলে যায়। যন্ত্রণায় ডান হাতা নাড়াতে পারছিলেন না তিনি। ডাক্তার জানান, আর ক'দিন গেলে আঙুল কেটে বাদ দিতে হত। এই কারণেই দ্রুত সার্জারি করতে হচ্ছে। জানা গিয়েছে, প্রায় ৪০ মিনিট ধরে অস্ত্রোপচার চলেছে তাঁর।

বাঙুর হাসপাতালে প্রশংসা করে বিধায়ক বলেন, "আমি টালিগঞ্জের বাসিন্দা হওয়ায় বাঙুর আমার সবথেকে কাছের সরকারি হাসপাতাল। তাছাড়া বাঙুরের চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। অপারেশন থিয়েটারে সুব্যবস্থা। খুবই যত্ন সহকারে আমার চিকিৎসা হয়েছে।" পাপিয়া অধিকারীর অসুস্থতার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে টলিপাড়া থেকে রাজনৈতিক মহলে। তাঁর অস্ত্রোপচারের খবর শুনে সতীর্থ ও অনুগামীরা উদ্বেগ প্রকাশ করেন। তবে আপাতত তিনি ভালো আছেন বলেই জানিয়েছেন বিধায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement