shono
Advertisement
Abhishek Banerjee

'মুখ দেখতে চাইছেন', অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের

বিদেশ যাওয়ার আগে অভিষেকের অ্যাকাউন্ট ফিজ করা হয়। বৃহস্পতিবার শুনানিতে সাংসদের আইনজীবী আদালতে জানায়, অভিষেকের দুটি ক্রেডিট কার্ড। ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 12:54 PM Aug 20, 2026Updated: 01:56 PM Aug 20, 2026

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা বিচারপতি কৃষ্ণা রাওয়ের। কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ? জবাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ একবার কেওয়াইসি। পরে অভিষেকের নামে ইডি মামলার প্রসঙ্গ টানে। তাতেই বিচারপতির মন্তব্য, "অবস্থান পরিবর্তন করার চেষ্টা করবেন না। না হলে ব্যাঙ্কের ম্যানেজারকে ডাকতে বাধ্য হব। এখন অনলাইনেও কেওয়াইসি করা যায়। কর্তৃপক্ষ কি অভিষেকের মুখ দেখতে চাইছে।" ব্যাঙ্কের আইনজীবী কিছুটা সময় চান। 

Advertisement

বিদেশ যাওয়ার আগে অভিষেকের অ্যাকাউন্ট ফিজ করা হয়। বৃহস্পতিবার শুনানিতে সাংসদের আইনজীবী আদালতে জানায়, অভিষেকের দু'টি ক্রেডিট কার্ড। ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। প্রশ্নের উত্তরে কর্তৃপক্ষ জানিয়েছে, কেওয়াইসি করাতে হবে। অভিষেকের আইনজীবীর দাবি, কেওয়াইসি শেষ হবে ডিসেম্বর মাসে। এরপরই ব্যাঙ্কের উদ্দেশে বিচারপতি রাও বলেন, "কেওয়াইসি অনলাইনে হয়। অভিষেককে কেন কেওয়াইসির জন্য ডেকে পাঠানো হল? মনে হয় তাঁর মুখ দেখতে চাইছে ব্যাঙ্ক।’’

সাংসদকে পাঠানো চিঠির ভাষা নিয়েও ব্যাঙ্কের সমালোচনা করেছেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ এই ভাবে কোনও গ্রাহককে চিঠি পাঠানো যায় না। ব্যাঙ্কের দাবি, অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে। সেই কারণে কেওয়াইসির জন্য অভিষেককে ডেকে পাঠানো হয়েছে। তা প্রকাশ্যে তা বলা সম্ভব নয়। বিচারপতি বলেন, "থাকতেই পারে। কিন্তু গ্রাহককে না জানিয়ে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে?" এরপরই ব্যাঙ্কের আইনজীবী হাই কোর্টে অভিষেকের বিরুদ্ধে চলা একটি ইডি মামলার প্রসঙ্গ টানেন। তারপরই ব্যাঙ্ককে ভর্ৎসনা করেন বিচারপতি। তিনি বলেন, "অবস্থান পরিবর্তন করার চেষ্টা করবেন না। না হলে ব্যাঙ্কের ম্যানেজারকে ডাকতে বাধ্য হব। এখন অনলাইনেও কেওয়াইসি করা যায়।"

দ্বিতীয় দফার শুনানি আদালত ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছেন, বৃহস্পতিবারই কোনও আধিকারিক অভিষেকের বাড়ি যাবেন। কেওয়াইসির জন্য প্রয়োজনীয় কাগজ দিতে হবে অভিষেককে। মামলার পরবর্তী শুনানি সোমবার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement