shono
Advertisement

Breaking News

Phiroze Edulji

প্রয়াত আইনজীবী ফিরোজ এডুলজি, সওয়াল করেছিলেন আর জি কর-কামদুনি মামলায়

আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মামলায় নির্যাতিতার পরিবারের পক্ষে অন্যতম আইনজীবী হিসেবে তিনি আদালতে জোরালো সওয়াল করেছেন।
Published By: Kousik SinhaPosted: 01:50 PM May 25, 2026Updated: 03:42 PM May 25, 2026

প্রয়াত আইনজীবী ফিরোজ এডুলজি (Phiroze Edulji)। জানা গিয়েছে, লিভার-সহ একাধিক বয়সজনিত সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দুঁদে এই আইনজীবী। সেখানেই আজ, সোমবার জীবনাবসান হয় তাঁর। ফিরোজ এডুলজির মৃত্যুতে শোকের ছায়া আইনজীবীমহলে।

Advertisement

কলকাতা হাই কোর্টের অন্যতম বর্ষীয়ান আইনজীবীদের মধ্যে একজন ছিলেন ফিরোজ এডুলজি। ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র। তথ্য বলছে, ১৯৯৭ সাল থেকে কলকাতা হাই কোর্টে আইনজীবী হিসাবে কাজ করেছেন। করেছেন একাধিক বড় মামলায় সওয়াল। বিশেষ করে সম্প্রতি আর জি কর ধর্ষণ মামলায় নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়িয়ে আদালতে জোরাল সওয়াল করেছিলেন ফিরোজ এডুলজি। পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে ছুটে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। নতুন করে ফের হাই কোর্টে শুরু হয়েছে আর জি কর মামলা। কিন্তু এর মধ্যেই তাঁর চলে যাওয়া বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।

সম্প্রতি আর জি কর ধর্ষণ মামলায় নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়িয়ে আদালতে জোরাল সওয়াল করেছিলেন ফিরোজ এডুলজি। পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে ছুটে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। নতুন করে ফের হাই কোর্টে শুরু হয়েছে আর জি কর মামলা। কিন্তু এর মধ্যেই তাঁর চলে যাওয়া বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।

শুধু আর জি কর মামলাই নয়, দীর্ঘ জীবনে বগটুই-কামদুনি সহ আরও বেশ কয়েকটি মামলাতেও আইনজীবী হিসাবে সওয়াল করেছেন ফিরোজ এডুলজি। তাঁর সওয়ালেই বগটুই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। এমনকী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হয়েও নিয়োগ-দুর্নীতি মামলা-সহ বেশ কয়েকটি মামলায় ছিলেন এই আইনজীবী। 

১৯৭৩ সালের ১০ জুন কলকাতায় জন্ম ফিরোজ এডুলজির। এখানেই বেড়ে ওঠা তাঁর। মাত্র ১৮ বছর বয়সেই বাবা নাভাল এডুলজিকে হারান। যিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্তা ছিলেন। ২০১২ সালে মাকেও হারান আইনজীবী। পার্সি জোরাস্ট্রিয়ান সম্প্রদায়ের মানুষ হলেও ব্যক্তিগত আদর্শে হিন্দুত্ব এবং সনাতন ধর্মের প্রতি তাঁর ছিল বিশাল জ্ঞান। তাঁর কথায়, বারবার সনাতন ধর্মের সুরক্ষার কথা উঠে এসেছে। শুধু তাই নয়, দীর্ঘ সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত ছিলেন বর্ষীয়ান এই আইনজীবী। শুধু তাই নয়, বিশ্ব হিন্দু পরিষদ (দক্ষিণবঙ্গ)-এর সহ-সভাপতি হিসাবেও কাজ করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement