shono
Advertisement
TMC

কাটছে জট! মঙ্গলে বিধানসভায় ঘর পেতে পারেন বিরোধী দলনেতা-সহ তৃণমূল বিধায়করা

জানা গিয়েছে, আজই অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় আসবেন। তৃণমূলের আর্জি স্পিকারকে জানানো হবে।
Published By: Jaba SenPosted: 05:08 PM May 25, 2026Updated: 05:08 PM May 25, 2026

কাটতে চলেছে বিধানসভায় বিরোধী বিধায়কদের ঘর সংক্রান্ত জট। ঘর পেতে তৃণমূলের তরফে যে চিঠি বিধানসভার সচিবালয়ের কাছে পাঠানো হয়েছিল, তার জবাব দেওয়া হয়েছে। সচিবালয়ের জবাবি চিঠিতে জানানো হয়েছে, আজ তৃণমূলের আর্জি অধ্যক্ষের কাছে পেশ করা হবে। তৃণমূলের পরিষদীয় দলের রেজোলিউশন খতিয়ে দেখে বিরোধী দলের বিধায়কদের ঘর খুলে দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ। সব ঠিক থাকলে আগামীকালের মধ্যে তাঁরা ঘর পেতে পারে তৃণমূল।

Advertisement

জানা গিয়েছে, আজই অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় আসবেন। তৃণমূলের আর্জি স্পিকারকে জানানো হবে। সেক্ষেত্রে নিয়মমাফিক সব হলে কালকের মধ্যে বিরোধী দলের ঘর পেতে পারে তৃণমূল। এর ফলে বেশ কয়েকদিন ধরে বিধানসভায় বিরোধী দলের ঘর নিয়ে জটিলতা কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি তৃণমূলকে বিরোধী দলের মর্যাদা দেওয়া নিয়ে বিধানসভায় জটিলতা তৈরি হয়েছে। বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে তৃণমূল পরিষদীয় দলের নেতা হিসেবে উল্লেখ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর করা একটি চিঠি বিধানসভার সচিবালয়ে জমা পড়ে। কিন্তু সেই চিঠি পরিষদীয় রীতিকে মান্যতা দেয় না বলে জানায় বিধানসভার সচিবালয়। অভিষেকের সেই চিঠি নিয়ে স্পিকার জানান, তৃণমূলের এই চিঠিতে পরিষদীয় দলের স্বাক্ষর নেই। রীতি মেনে তৃণমূলের বিধায়কদের স্বাক্ষর করা চিঠি বিধানসভার সচিবালয়ে জমা দিলেই তৃণমূলকে বিরোধী দলের মর্যাদা দেওয়া হবে। সেই মতো তৃণমূলের পরিষদীয় দলের তরফে নিয়ম মেনে চিঠি জমা দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও ঘর দেওয়া হচ্ছে না বলে বিধানসভায় স্পিকারের ঘরের সামনে ধরনায় বসেন তৃণমূল বিধায়করা। এবার অবশেষে বিরোধী দলনেতা-সহ তৃণমূল বিধায়কদের ঘর নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন স্পিকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement