shono
Advertisement

Breaking News

‘চোখ বন্ধ করে বসে আছে?’, বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগর পুরসভাকে ভর্ৎসনা হাই কোর্টের

আগামী একমাসের মধ্যে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ আদালতের।
Posted: 06:39 PM Apr 07, 2023Updated: 08:44 PM Apr 07, 2023

গোবিন্দ রায়: বেআইনি নির্মাণের অভিযোগে এবার বিধাননগর পুরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করল কলকাতা হাই কোর্ট। “বেআইনি নির্মাণ হয়ে চলেছে। আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে”, ভর্ৎসনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আগামী একমাসের মধ্যে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ আদালতের। মামলার পরবর্তী শুনানি ১৫ মে।

Advertisement

বিধাননগর পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ মামলাটির শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হয়। ৩৯টি প্লটে ৩৩৩টি নির্মাণ রয়েছে। যার মধ্যে ২০টি সিঙ্গল স্টোরেড বিল্ডিং। হাই কোর্টের পর্যবেক্ষণ, “বেআইনি নির্মাণ কোন ভাবেই মেনে নেওয়া যায় না। বেআইনি নির্মাণ হয়ে চলেছে। আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে বসে আছে?”

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে না জানিয়েই পার্কিং ফি বৃদ্ধি! ফিরহাদকে সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ, জানালেন কুণাল]

হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে বিধাননগর পুরসভাকে বেআইনি নির্মাণের বিষয়ে পদক্ষেপ করতে হবে। ইন্সপেক্টরদের নিয়ে একটি দল গঠন করতে হবে। দলের সদস্যরা সুনিশ্চিত করবে বিধাননগর পুরসভায় আর কোনও বেআইনি নির্মাণ যাতে না হয়। আগামী ১৫ মে মামলার পরবর্তী শুনানি। ওইদিন রিপোর্ট পেশের নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

[আরও পড়ুন: রাজ্যকে অন্ধকারে রেখে নির্দেশ! রাজভবনের চিঠি প্রত্যাহারের দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্যর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement