shono
Advertisement
CM Suvendu Adhikari

বারাকপুরে পুলিশের 'বড়া খানা'য় প্রথমবার হাজির মুখ্যমন্ত্রী, পাশে থাকার আশ্বাস শুভেন্দুর

বৃহস্পতিবার বারাকপুরের ট্রেনিং ক্যাম্পে পুলিশকর্মীদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী।
Published By: Sucheta SenguptaPosted: 03:11 PM Jul 30, 2026Updated: 05:42 PM Jul 30, 2026

রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) এ রাজ্যের পুলিশ দপ্তরের দায়িত্বপ্রাপ্তও। আর সেই হিসেবে বৃহস্পতিবার তিনি বারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং অ্যাকাডেমির 'বড়া খানা' অনুষ্ঠানে যোগ দিয়ে পুলিশের মনোবল আরও বাড়িয়ে দিলেন। শুধু নিজের বক্তব্যে নয়, পুলিশ আধিকারিক-কর্মীদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়াদাওয়া করে তিনি বুঝিয়ে দিলেন, পুলিশমন্ত্রী হিসেবে তিনি সম্পূর্ণভাবে তাঁদের পাশেই রয়েছেন। পুলিশের উদ্দেশে তাঁর বার্তা, “দেশের সেরা পুলিশ বাহিনী গড়ে উঠুক এ রাজ‍্যে - এটা মুখ‍্যমন্ত্রী হিসেবে আমার প্রত‍্যাশা।”

Advertisement

বারাকপুর পুলিশ অ্যাকাডেমিতে 'বড়া খানা'র আয়োজন, যোগ দিলেন মুখ্যমন্ত্রী। ছবি: কৌশিক দত্ত

পুলিশের ভূয়সী প্রশংসা করেন পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে পুলিশের ভূমিকায় খুশি মুখ‍্যমন্ত্রী বলেন, “নানা প্রতিবন্ধকতার মধ‍্যে আপনাদের কাজ করতে হচ্ছে জানি। দুর্নীতি দমন থেকে আইনশৃঙ্খলা রক্ষা - সবেতেই আপনারা যোগ‍্যতার পরিচয় দিয়েছেন। আমাদের কিছু সীমাবদ্ধতা ও আর্থিক ঋণ আছে, তবু দেশের সেরা পুলিশ বাহিনী গড়ে উঠুক এ রাজ‍্যেই, এটা মুখ‍্যমন্ত্রী হিসেবে আমার প্রত‍্যাশা। আপনারা পারবেন, সে বিশ্বাস আমার আছে।”

প্রতিবছর রাজ্য পুলিশের তরফে 'বড়া খানা' অর্থাৎ সকলে মিলে একসঙ্গে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সেখানে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বারাকপুরের স্বামী বিবেকানন্দ রাজ‍্য পুলিশ অ‍্যাকাডেমিতে তিনি পৌঁছন দুপুর ২টো নাগাদ। 'গার্ড অফ অনার' দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে।

বারাকপুরের পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে মুখ্যমন্ত্রীকে 'গার্ড অফ অনার', বৃহস্পতিবার দুপুরে, ছবি: কৌশিক দত্ত

এরপর পুলিশকর্মীদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারেন শুভেন্দু। মেনুতে ছিল হরেক রকমের খাবারদাবার - ভাত, ডাল, আলুভাজা, ফিশফ্রাই। শেষপাতে রসগোল্লাও ছিল। খাওয়া সেরে বক্তব‍্য রাখতে গিয়ে পুলিশের ভূয়সী প্রশংসা করেন পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে পুলিশের ভূমিকায় খুশি মুখ‍্যমন্ত্রী বলেন, “নানা প্রতিবন্ধকতার মধ‍্যে আপনাদের কাজ করতে হচ্ছে জানি। দুর্নীতি দমন থেকে আইনশৃঙ্খলা রক্ষা - সবেতেই আপনারা যোগ‍্যতার পরিচয় দিয়েছেন। আমাদের কিছু সীমাবদ্ধতা ও আর্থিক ঋণ আছে, তবু দেশের সেরা পুলিশ বাহিনী গড়ে উঠুক এ রাজ‍্যেই, এটা মুখ‍্যমন্ত্রী হিসেবে আমার প্রত‍্যাশা। আপনারা পারবেন, সে বিশ্বাস আমার আছে।”

মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য পুলিশির ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, শিল্পসচিব বন্দনা যাদব-সহ পুলিশ আধিকারিকরা,ছবি: কৌশিক দত্ত

এদিন মূলত ২০২২ সালের উত্তীর্ণ ব্যাচের পুলিশদের বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল রাজ্য পুলিশ অ্যাকাডেমির বারাকপুরের দপ্তরে। একইসঙ্গে ছিল 'বড়া খানা'র আয়োজনও। সেখানেই উপস্থিত হন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা ও পুলিশের শীর্ষ কর্তারা। সেখানেই শুভেন্দু অধিকারী উপস্থিত হয়ে সবরকমভাবে পুলিশকর্মীদের পাশে থাকার আশ্বাস তো দিলেনই। সকলের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সেরে বোঝালেন 'আমি তোমাদেরই লোক'। তাঁর ভাষণেও সেই বার্তা শোনা গেল। বললেন, “জানবেন পুলিশমন্ত্রী পুলিশের পাশেই আছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement