shono
Advertisement

Breaking News

CM Suvendu Adhikari

বঙ্গে যোগ ফেরানোয় মোদিকে ধন্যবাদ শুভেন্দুর, রেড রোড থেকে বিঁধলেন পূর্ব সরকারকেও

১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে দেশ তথা বিশ্বজুড়ে। মহানগরীতে উপস্থিত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Published By: Subhankar PatraPosted: 10:14 AM Jun 21, 2026Updated: 02:31 PM Jun 21, 2026

আগেও বিশ্বব্যাপী পালিত হয়েছে যোগ দিবস। কিন্তু বাংলা তা থেকে বঞ্চিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বাংলায় যোগ ফিরে এল। আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোড থেকে প্রধানমন্ত্রী  মোদিকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি বলেন, "বঙ্গে যোগ ফিরে এল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন ও শ্রদ্ধা। ২ লক্ষ ৫৭ হাজার মানুষ যোগের জন্য রেজিস্ট্রেশন করেছেন। আগে সরকারি উদ্যোগ ছিল না। তার কারণ আপনাদের অজানা নয়।"

Advertisement

১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে দেশ তথা বিশ্বজুড়ে। মহানগরীতে উপস্থিত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেড রোডে যোগ দিবস উদযাপন করা হয়েছে। এই যোগ-ব্যায়ামে অংশগ্রহণ করার পাশাপাশি অংশগ্রহণকারীদের উপর কড়া নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী। 'শিক্ষকে'র ভূমিকায় দেখা যায় তাঁকে। যোগ দিবস শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, "যোগ পশ্চিমবঙ্গের পুরোনো সংস্কৃতি। বঙ্গে যোগ ফিরে এল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক অভিনন্দন ও শ্রদ্ধা।"পাশাপাশি আগের সরকারকেও কটাক্ষ করেছেন তিনি। অভিযোগের সুরে জানান, "আগে সরকারি উদ্যোগ ছিল না তার কারণ আপনাদের অজানা নয়।"

২০১৪ সালের ১১ ডিসেম্বর যোগ দিবসকে স্বীকৃতি দিয়েছে রাষ্টসংঘ। এরপর থেকে বিশ্বজুড়ে ২১ জুন তারিখ আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হচ্ছে। এ দিন প্রধানমন্ত্রী জানান, "গোটা বিশ্বকে এক করে দিয়েছে যোগ। আজ গোটা বিশ্বে যোগ সমাদৃত হয়েছে। ১৯২টি দেশে সারম্বরে উৎযাদিপ হচ্ছে যোগ দিবস। বয়সকালে সুস্থ থাকতে সাহায্য করে যোগ। যোগ জীবনে চেতনার প্রকাশ ঘটায়। যোগকে ঘিরে দেশজুড়ে উত্তেজনা। যোগ শুধু শারিরীক শ্রম নয়। যোগ সকলকে জুড়ে দেয়।" ২১ জুনকে বিশ্বের সবথেকে বড় উৎসবের দিন বলে উল্লেখ করেন মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement