shono
Advertisement
TMC

এবার বিপাকে অতীন ঘোষ, জমি-বাড়ি হাতানোর অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়কের নামে মামলা!

রাজ্যে পালাবদলের পর তৃণমূলের নেতা, প্রাক্তন মন্ত্রী-বিধায়করা গ্রেপ্তার হচ্ছেন। বহু জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ।
Published By: Suhrid DasPosted: 11:48 AM Jun 24, 2026Updated: 12:39 PM Jun 24, 2026

রাজ্যে পালাবদলের পর তৃণমূলের নেতা, প্রাক্তন মন্ত্রী-বিধায়করা গ্রেপ্তার হচ্ছেন। বহু জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ। তাঁর বিরুদ্ধে জমি-বাড়ি হাতানোর অভিযোগ উঠেছে। কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে এবার জমি জালিয়াতির মামলা দায়ের হল। অতীন ঘোষ-সহ মেয়ে প্রিয়র্দশনী ঘোষ, জামাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। অতীন ঘোষকে বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে। 

Advertisement

তৃণমূল আমলে বহু জমি-বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে আসছে। দুর্নীতি-সহ একাধিক অভিযোগে থানায় অভিযোগ দায়েরও হচ্ছে। পুলিশ তদন্তে নেমে একাধিক জায়গা থেকে তৃণমূল নেতাদের গ্রেপ্তারও করা হচ্ছে। বহু জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। এবার দুর্নীতি, জমি-বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কলকাতার তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে। অভিযোগকারী বিধাননগরে বাসিন্দা এক ব্যবসায়ী। ‘দি শোভরাণী’ নামে তাঁর একটি হোটেল রয়েছে।

তিনি কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সূত্রের খবর, কলকাতার প্রগতি ময়দান থানায় একটি অভিযোগ জমা পড়েছিল। অভিযোগকারীর দাবি, তাঁর কাছ থেকে জোর করে বাড়ি-সহ জমি কম টাকায় হাতিয়ে নেওয়া হয়েছিল! ২০১৭ সালের ঘটনা বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। শুধু তৃণমূল নেতাই নয়, অতীনের মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশি অভিযোগে বলা হয়েছে, প্রগতি থানা এলাকার একটি জমি-বাড়ি কম দামে তাঁর কাছ থেকে প্রভাব খাটিয়ে এবং ভয় দেখিয়ে জোর করে হাতিয়ে নেওয়া হয়। কলকাতা পুলিশ ওই মামলা বিধাননগর উত্তর থানায় পাঠিয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement